Monday, May 18, 2026

‘ভারতের শক্তি-দুর্বলতা আমরা জানি’, ফাইনালে নামার আগে হু.ঙ্কার এই অজি ক্রিকেটারের

Date:

Share post:

আগামিকাল বিশ্বকাপের হাইভোল্টেজ ম‍্যাচ। গুজরাতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল। টানা ১০ ম‍্যাচ জিতেছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ওপর দিকে শুরুটা ভালো হয়নি প‍্যাট কামিন্সদের। শুরুতে দু’ম‍্যাচ হারের পর ঘুরে দাঁড়ায় অজিরা। তাই ফাইনাল যে জমাটি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে এই ম‍্যাচে নামার আগে ভারতীয় দলের শক্তি-দুর্বলতা নিয়ে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার জোরে বোলার জস হ্যাজলউড।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের কাছে ম‍্যাচ হারে অস্ট্রেলিয়া। তবে সেই ম‍্যাচের কারণেই নাকি ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স, শক্তি, দুর্বলতা সব কিছুই জানা অস্ট্রেলিয়া শিবিরের। ফাইনালে নামার আগে সে কথাই জানালেন হ‍্যাজলউড। এই নিয়ে তিনি অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ামক সংস্থার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেন,” ভারতের সবাই দারুণ ফর্মে রয়েছে। ওদের ভাল জোরে বোলার রয়েছে। ভাল স্পিনার রয়েছে। ব্যাটারেরাও সব দারুণ। ক্রিকেটের প্রতিটি বিভাগেই ওরা দুর্দান্ত।” তা হলে কি ভারতীয় দলের কোনও দুর্বলতা নেই? এই অজি ক্রিকেটার বলেন,”চেন্নাইয়ে প্রথম ম্যাচে ভারতের কয়েকটা ছোটখাটো দুর্বলতা আমাদের চোখে পড়েছে। কম রান তাড়া করতেও একটু সমস্যা হয়েছিল। আমরা দুটো উইকেট তাড়াতাড়ি তুলে নিতে পেরেছিলাম। তবে সত্যি বলতে, ভারতীয় দলের তেমন কোনও দুর্বলতা নেই। আমরা দেখতে পাইনি।”

আরও পড়ুন:আগামিকাল বিশ্বকাপের মহারণ, ফাইনাল ম‍্যাচে পিচ কি বলেছে, কতটা গুরুত্বপূর্ণ টস?

 

Related articles

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...