Monday, May 18, 2026

পাশে চন্দননগর পুলিশ কমিশনারেট, জগদ্ধাত্রী প্রতিমা দেখত বেরলেন প্রবীণরা

Date:

Share post:

বয়সের ভারে চলাফেরায় সমস্যা। সাহায্য ছাড়া এগোনো মুশকিল। কিন্তু উৎসবের দিনে প্রবীণ মানুষদেরও ইচ্ছে করে তাতে সামিল হতে, পুজোর সময় মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করতে। এই পরিস্থিতিতে তাঁদের পাশে এগিয়ে এসেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। পুলিশ কমিশনার অমিত পি জাগালভির উদ্যোগে চুঁচুড়ার বিভিন্ন এলাকা থেকে বৃদ্ধবৃদ্ধাদের জগদ্ধাত্রী প্রতিমা দেখাতে পুলিশের প্রিজন ভ্যানে বিভিন্ন প্যান্ডেলে গিয়ে ঠাকুর দেখানো হচ্ছে।

বয়স ৮০-র কাছাকাছি। ইচ্ছে চন্দননগরে জগদ্ধাত্রী (Jagdhatri Pujo) প্রতিমা দর্শনের। সেরকমই বেশ কিছু প্রবীণ-প্রবীণাকে নিয়ে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো(Jagdhatri Pujo) দেখানোর উদ্যোগ নিয়েছে পুলিশ কমিশনারেট। শনিবার, ভদ্রেশ্বর তেতুলতলা প্রাচীন পুজোর মন্দিরে প্রতিমা দর্শন করেন।

পুলিশের এই পরিষেবায় আপ্লুত বয়স্ক মানুষেরা। তাঁরা জানান, আমরা খুব খুশি। পাশাপাশি পুলিশ অফিসার প্রশান্ত দাস জানান ঠাকুর দেখানোর পাশাপাশি এই সব মানুষদের আমরা মধ্যাহ্নভোজের আয়োজন করেছি। সব শেষে সবাইকে তাঁদের বাড়ি পৌঁছে দেব। এই অভিনব উদ্যোগ চলছে চন্দননগর ভদ্রেশ্বর জুড়ে।


Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...