Tuesday, June 23, 2026

খু.ন করে গা ঢাকা, অ.ভিযুক্তকে মুম্বাই থেকে গ্রে.ফতার করল বাগুইআটি থানা

Date:

Share post:

অবশেষে বাগুইআটি মহিলা খুনে অভিযুক্ত গ্রেফতার। অভিযুক্ত ঘটনার পর থেকে ভিনরাজ্যে গা ঢাকা দিয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। বাগুইআটির (Baguiati) জগৎপুরে মহিলার রহস্যমৃত্যুর (Mysterious Death) ঘটনায় মুম্বাই থেকে তাকে গ্রেফতার করল পুলিশ (Police)। অভিযুক্তের নাম অমিত দামাই। ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে অমিতকে।

গত মঙ্গলবার জগৎপুর বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা চিকিৎসক গোপাল মুখোপাধ্যায়ের ভাড়া দেওয়া বাড়ির তিনতলার একটি ঘরের শৌচালয় থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার হয়। বাড়ির মালিক ডাক্তার গোপাল মুখোপাধ্যায় বাড়ি পরিষ্কার করতে গিয়ে বাথরুমের মধ্যে একটি ড্রাম দেখতে পান। যা ছিল ঢাকনা সিমেন্ট দিয়ে আটকানো। সন্দেহ হওয়ায় তিনি বাগুইআটি থানায় খবর দেন। পুলিশ এসে ড্রামের মধ্যে থেকে মৃতদেহ উদ্ধার করে।

ঘটনার তদন্তে নেমে পুলিশ অমিত দামাইকে গ্রেফতার করে। আপাতত পুলিশ হেফাজতে রয়েছে অভিযুক্ত।

 

 

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...