Sunday, March 15, 2026

কাজ না করেই মিলেছে বেতন! ১০ পুরসভার হাজিরা খাতা-বায়োমেট্রিক মেশিনের নথি খতিয়ে দেখবে ইডি

Date:

Share post:

পুর নিয়োগ মামলার তদন্তে আরও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। এবার নজরে থাকা সবকটি পুরসভার হাজিরার খাতা (Attendance Sheet) এবং বায়োমেট্রিক মেশিনের (Biometric Machine)  নথি দেখাতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, যাঁরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন তাঁরা কাজ না করে বা কাজের জায়গায় কোনওরকম হাজিরা না দিয়েই বেতন নিয়েছেন। তবে তাঁরা কারা তা জানতে এবার ময়দানে ইডি। সূত্রের খবর, এই বিষয়ে পুর ও নগরোন্নয়ন দফতরের সঙ্গে ইতিমধ্যে এক প্রস্থ কথা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। কিন্তু পুর নিয়োগ মামলার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত তেমন কিছু অভিযোগ সামনে আনতে পারেননি ইডি আধিকারিকরা। যার কারণে হাই কোর্টেরও প্রশ্নের মুখে পড়তে হয় তদন্তকারী সংস্থাকে।

সূত্রের খবর, বর্তমানে ১০ পুরসভার নাম এক্ষেত্রে উঠে এসেছে। আর সেকারণেই ১০ পুরসভার হাজিরার খাতা এবং বায়োমেট্রিক নথি চেয়ে পাঠানো হয়েছে ইডির তরফে। শিক্ষক নিয়োগ মামলার তদন্ত চলাকালীনই ইডির নজরে এসেছে রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগের বিষয়টি। পরে আদালত এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। ইডিও সমান্তরালভাবে তদন্ত শুরু করে। আর সেই তদন্তে নেমেই ইডির স্ক্যানারে উঠে আসে কামারহাটি, বর্ধমান, নিউ ব্যারাকপুর, বারাকপুর, পানিহাটি, দমদম, দক্ষিণ দমদম, বিধাননগর-সহ একাধিক পুরসভা বা পুরনিগম।

 

 

 

 

spot_img

Related articles

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় নির্বাচন। ২৩...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...