Saturday, May 16, 2026

বিশ্বকাপে কত টাকা পুরস্কার মূল্য রেখেছে আইসিসি, রোহিতরা চ‍্যাম্পিয়ন হলে কত টাকা পাবেন?

Date:

Share post:

হাতে আর কয়েক মিনিট, তারপরই শুরু একদিনের ক্রিকেট বিশ্বকাপের মহারণ। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। এই ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। দীর্ঘদিনের খরা কাটিয়ে বিশ্বকাপের ট্রফি ঘরের তুলতে মরিয়া টিম ইন্ডিয়া। এখন কথা হল ট্রফি জিতলে কত টাকা পুরস্কার মূল‍্য রেখেছে আইসিসি।

জানা যাচ্ছে, বিশ্বকাপে আইসিসি মোট ১ কোটি ডলার আর্থিক পুরস্কার হিসাবে দিচ্ছে। যা ভারতীয় মূদায় প্রায় ৮৩ কোটি টাকা। বিশ্বকাপে লিগ পর্বে একটি ম্যাচ জেতার জন্য আইসিসি দিয়েছে ৪০ হাজার ডলার আর্থিক পুরস্কার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৩ লাখ ৩৪ হাজার টাকা। ভারত লিগ পর্বে ন’টি ম্যাচেই জয় পেয়েছে। তাই রোহিত, বিরাটেরা পাবেন ৩ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ প্রায় ৩ কোটি টাকা জেতা হয়ে গিয়েছে ভারতীয় দলের। সেমিফাইনালে জেতার জন্য অবশ্য আলাদা করে আর্থিক পুরস্কার পাননি রোহিতেরা।

এদিকে বিশ্বকাপ জয়ী দলকে আইসিসি পুরস্কার হিসাবে দেবে ৪০ লাখ ডলার যা ভারতীয় মূদ্রায় ৩৩ কোটি ৩২ লাখ টাকা। ভারতীয় দল চ্যাম্পিয়ন হতে পারলে পুরস্কার মূল্য হিসাবে আইসিসির কাছ থেকে পাবে মোট ৩৬ কোটি ৩২ লাখ টাকার মতো।

আরও পড়ুন:বিশ্বকাপে কি একই থাকবে প্রথম একাদশ, নাকি বদল আনছেন রোহিত, কী বললেন ভারত অধিনায়ক?

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...