Monday, May 18, 2026

‘ফাইনালে আমাকে মাঠে ডাকা হয়নি’, অভিমানী ৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিলদেব

Date:

Share post:

ভারতের হাতে বিশ্বকাপ দেখতে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ঝাঁপিয়ে পড়েছিল দেশবাসী। কানায়-কানায় পূর্ণ স্টেডিয়ামে যেন চাঁদের হাট বসেছিল। বিনোদন থেকে ক্রিকেটজগৎ বাদ ছিল না কেউই। তবে যার হাতে এই উত্থান তিনিই ছিলেন উপেক্ষিত। বিসিসিআইয়ের আমন্ত্রণ থেকে বঞ্চিত ১৯৮৩ বিশ্বকাপের নায়ক কপিলদেব। এই প্রসঙ্গে কী বলছেন কপিলদেব?

তিনি বলেছেন, ”আমাকে আমন্ত্রণই জানানো হয়নি। আমাকে কেউ ফোনই করেনি। তাই আমি আর যাইনি। আমি চেয়েছিলাম ৮৩-র গোটা দলটা যেন সেখানে উপস্থিত হয়। তবে এটা বড় একটা যজ্ঞ। বিভিন্ন ইভেন্ট সামাল দিতে ব্যস্ত সবাই। কখনও কখনও ভুল হয়ে যায়।”

ক্রিকেট বিনোদনের সঙ্গে ছিল নানা চমক। গান, নাচ, এয়ার শো বাদ ছিল না কিছুই। ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে বিশ্বজয়ী সব অধিনায়ককে আমন্ত্রণের চিঠি পাঠিয়েছিল আইসিসি। প্রত্যাশা ছিল পুরো দল নিয়ে বিশ্বকাপ ফাইনাল দেখবেন। তবে পুরো দলকে ডাকা হয়নি, তাই নিজেও আমেদাবাদের পথে পা বাড়াননি কপিল।ভারতবর্ষের ক্রিকেটের চেহারাটাই বদলে দিয়েছিল ১৯৮৩’র বিশ্বকাপ। ভারতের সেই জয়ের নেপথ্য নায়ক ছিলেন হরিয়ানা হ্যারিকেন। ভারতের কাছে ৮৩’র বিশ্বকাপ রূপকথার মতোই। অতি বড় ক্রিকেট সমর্থকও ভাবতে পারেনি ভারত এমন কিছু করতে পারে। ভারতকে সেই জয় এনে দিয়েছিলেন কপিল।
তাই কপিলকে আমন্ত্রণ না জানানো মানতে পারছে না ক্রিকেটপ্রেমীরা।

Related articles

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...