Saturday, June 13, 2026

ফাইনালে অজিদের কাছে হেরে কী বললেন রোহিত?

Date:

Share post:

হলো না। ১২ বছর পর দেশের মাটিতে বিশ্বকাপ জয় হলো না টিম ইন্ডিয়ার। এদিন ২০২৩ আইসিসি একদিনের ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হলো ভারতবাসীর। ম‍্যাচ হেরে হতাশ টিম ইন্ডিয়ার ক্রিকেটারও। সারা বিশ্বকাপে একটা ম‍্যাচও না হেরে ফাইনালে হারের মুখ দেখে ভারতীয় দল। যদিও ম‍্যাচ হারলেও দলকে নিয়ে গর্বিত টিম অধিনায়ক। বললেন, সারা টুর্নামেন্টে যা খেলেছি, তার জন‍্য গর্বিত।

ম‍্যাচ শেষে রোহিত বলেন,” আমরা জানি যে  আমরা ভাল খেলতে পারিনি। কিন্তু প্রথম ম্যাচ থেকে যেভাবে খেলেছি তার জন্যে গর্বিত। আজ দিনটা আমাদের ছিল না। আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি। কিন্তু যা চেয়েছিলাম তা হয়নি। ২০-৩০ রান আরও করলে হয়তো ম্যাচের ফল অন্য রকম হত। ২৫-৩০ ওভার নাগাদ যখন কোহলি-রাহুল ব্যাট করছিল তখন ভেবেছিলাম লম্বা জুটি তৈরি হতে চলেছে। ওদের বলেছিলাম যত দূর সম্ভব ব্যাটিং চালিয়ে যেতে। সেই মুহূর্তে ২৭৫-২৮০ রান উঠে যাবে ভেবেছিলাম। তারপরে একের পর এক উইকেট হারাতে থাকি। লম্বা জুটি হচ্ছিল না। অস্ট্রেলিয়া ঠিক সেটাই করল। ওরা লম্বা জুটি তৈরি করে ম্যাচটা জিতে নিল।”

এরপরই রোহিত বলেন,” কোনও অজুহাত দিতে চাই না। আমরাই আগে ব্যাট করে বেশি রান করতে পারিনি। পেসারেরা তিনটে উইকেট নিয়ে আমাদের সুবিধা করে দিয়েছিল। কিন্তু ওই হেড-লাবুশানের জুটিই আমাদের শেষ করে দিল।”

আরও পড়ুন:ফাইনালে স্বপ্নভঙ্গ, চোখের জলে মাঠ ছাড়লেন বিরাট-সিরাজ-রোহিতরা

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...