Monday, June 8, 2026

ফাইনালে স্বপ্নভঙ্গ, চোখের জলে মাঠ ছাড়লেন বিরাট-সিরাজ-রোহিতরা

Date:

Share post:

হলো না। স্বপ্নভঙ্গ হলো ১৪০ কোটির ভারতবাসীর। ১২ বছর পর দেশের মাটিতে বিশ্বকাপ জেতা হল না ভারতের। অস্ট্রেলিয়ার কাছে কার্যত ব‍্যাটিং ব‍্যর্থতার কারণে ম্যাচে হারল রোহিত শর্মা-বিরাট কোহলিরা। আর এর ফলে ২০ বছর আগের হারের বদলাও হলো না নেওয়া। আর এরপরই কান্নায় ভেঙে পরেন ভারত অধিনায়ক রোহিত শর্মা-বিরাটা কোহলি-মহম্মদ সিরাজরা। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

গ্লেন ম‍্যাক্সওয়েল জয় সূচক রান নিতেই ভেঙে পরেন ভারতীয় ক্রিকেটার। মাঠের মধ‍্যেই চোখে জল দেখা যায় মহম্মদ সিরাজের। চোখের জ্বলে মাঠ ছাড়েন তিনি। তখনই মাঠের এক পাশে হাঁটু মুড়ে বসে গ্লাভস দিয়ে মুখ লুকিয়ে ফেলেন রাহুল। মাঠ ছাড়তে চাইছিলেন না তিনি। তাঁকে টেনে তোলেন যশপ্রীত বুমরাহ। জাদেজাকে দেখা যায় হাত দিয়ে একদিকের উইকেট ভেঙে ফেলেন।কোচ রাহুল দ্রাবিড়কে দেখা যায় মাথা নিচু করে মাঠে ঢোকেন। নিয়ম মেনে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে হাত মিলিয়ে আবার মাঠ ছাড়েন।

ওপরদিকে ম‍্যাচে হার মানতে পারছিলেন না ভারত অধিনায়ক রোহিত শর্মা। কোনও রকমে হাত মেলাচ্ছিলেন অজি ক্রিকেটারদের সঙ্গে। কিন্তু তার পরেই কেঁদে ফেললেন ভারত অধিনায়ক। চোখের জলে মাঠ ছাডেন তিনি। বিরাট কোহলিও অনেক কষ্টে চেপে রেখেছিলেন কান্না। ছলছল চোখে বিরাট দ্রুত মাঠ ছাড়ার চেষ্টা করেন। মুখ লোকান টুপি দিয়ে। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরেই এমনই টুকরো ছবি ধরা পরল ভারতীয় ক্রিকেটারদের মধ্যে।

আরও পড়ুন:স্বপ্নভঙ্গ, বিশ্বকাপ জয় হলো না রোহিতদের

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...