Monday, May 18, 2026

ফাইনালে মোতেরা স্টেডিয়ামে গ্যালারিতে শচীন-আশা-শাহরুখ, হার নিয়ে ফিরল বলিউড

Date:

Share post:

বিশ্বকাপ ফাইনালে মোতেরা স্টেডিয়ামে চাঁদের হাট। কে ছিলেন না? বলিউড তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারাদের মেলায় কে ছিলেন না? কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে ফাইনাল দেখতে হাজির ছিলেন মাঠে। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, অভিষেক বচ্চন, অনিল কাপুরের মতো বলিউড অভিনেতারা। কিন্তু ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে যেতেই শোকের সাগরে ডুবলেন তাঁরা।

মোতেরায় বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে ১ লক্ষ ৩০ হাজার দর্শকের সঙ্গে সেলেবরাও ২০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার কাছে হারের বদলা চেয়েছিলেন। কিন্তু সেই একই হতাশার গল্প, আরও একটা শোকগাথা লেখা হল ভারতীয় ক্রিকেটে। ওয়ান্ডারার্সের পর এবার মোতেরায়। শোক সাগরে ডুবল গোটা দেশ।

শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়রাও মাঠ ছাড়লেন হতাশ হয়ে। মন খারাপ মাঠে থাকা ক্রিকেটারদের পরিবারের সদস্যদেরও। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে হার। শোকে পাথর বিরাট কোহলির অভিনেত্রী-স্ত্রী অনুষ্কা শর্মাও। ম্যাচের বিরতিতে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রীতম চক্রবর্তী। এছাড়াও জোনিথা গান্ধী, নাকাশ আজিজরা মন মাতালেন। ফাইনালের সেরা আকর্ষণ ছিল বায়ুসেনার জমকালো প্রদর্শনী। কিন্তু যাবতীয় আয়োজনের রোশনাই ম্যাচের পর যেন শ্রাদ্ধবাসরে পরিণত।

বিসিসিআই-এর তরফে আমন্ত্রিত ছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়করা। কিন্তু আশ্চর্যজনকভাবে আমন্ত্রিতদের তালিকায় ছিলেন না ’৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, ‘‘আমি আমন্ত্রিত নই। তাই মাঠে যাইনি। আমি চেয়েছিলাম, ’৮৩-র পুরো দল আমার সঙ্গে থাকুক ফাইনালে। কিন্তু আমার মনে হয়, এত বড় টুর্নামেন্টে নিজেদের দায়িত্ব সামলাতে ব্যস্ত সবাই। তাই হয়তো ভুলে গিয়েছে আমান্ত্রণ জানাতে।’’ কপিলের এই ঘটনাও যেন মন খারাপের দীর্ঘশ্বাস আরও বাড়াল।

আরও পড়ুন- নজরে BGBS: বস্ত্রশিল্পে ৫০০ কোটি টাকারও বেশি বিনিয়োগের সম্ভাবনা

 

Related articles

হাইকোর্টে ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের, তদন্তে সহযোগিতার নির্দেশ 

আগামী ২৬ মে পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ বা গ্রেফতার...

বকেয়া DA নিয়ে কাটল না ধোঁয়াশা, হতাশ সরকারি কর্মীরা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। ক্ষমতায়...

রাজস্থানে ভয় দেখিয়ে বছরের পর বছর গণধর্ষণ, বিজেপিশাসিত রাজ্যে বিচার না পেয়ে আত্মঘাতী ২ বোন!

নারী সুরক্ষার বুলি আওড়ানো বিজেপির দখলে থাকা রাজস্থানে (Rajsthan Gang Rape) গণধর্ষণের অভিযোগের বিচার না পেয়ে আত্মঘাতী ২...

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...