Thursday, June 4, 2026

রেজিনগরে আ.ক্রান্ত পুলিশ, গাড়ি ল.ক্ষ্য করে বো.মাবাজি এবং ভা.ঙচুরের অভিযোগ

Date:

Share post:

নির্দিষ্ট খবরের ভিত্তিতে এক আসামীকে ধরতে গ্রামে গিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশ গ্রামেই ঢুকতে পারল না। উল্টে পুলিশকে লক্ষ্য করে লাগাতার বোমাবাজি করার অভিযোগ উঠল গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে।এমনকী পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। কোনওমতে প্রাণ বাঁচিয়েছেন পুলিশকর্মীরা। তবে এই ঘটনায় কোনও পুলিশকর্মী আহত হননি বলে জানা গিয়েছে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রেজিনগরের নাজিরপুর গ্রামে।
জানা গিয়েছে, ওই আসামীকে ধরতে গেলে স্থানীয় লোকজন পুলিশকে বাধা দেয় এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে তারা ইট পাটকেল ছুড়তে থাকে। বোমার আঘাতে পুলিশের গাড়ির কাচ ভেঙে গিয়েছে। পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। তবে ওই গ্রামে এখন কোনও পুলিশ মোতায়েন নেই বলে জানা গিয়েছে।
বেলডাঙার এসডিপিও বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছাযন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও পুলিশের পক্ষ থেকে গাড়ি ভাঙচুরের কথা স্বীকার করা হলেও বোমাবাজির কথা মানতে চায়নি পুলিশ।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...