Thursday, May 14, 2026

বিশ্বকাপের উপর পা তুলে ছবি মার্শের, পোস্ট কামিন্সের, শুরু সমালোচনা

Date:

Share post:

বিশ্বকাপ জিতেই ট্রফিটির পা রাখলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল মার্শ। শুধু রাখলেনই না, তুললেন ছবিও। শুনে অবাক লাগছে? না একদমই ঠিক শুনছেন। যেই ট্রফিটি প্রত‍্যেকটি খেলোয়াড়ের স্বপ্ন, সেই টফ্রিটিই রবিবার জয়ের পর তার উপর দিব্যি দু’পা তুলে ছবি তুললেন তিনি। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক প‍্যাট কামিন্স। আর ছবি পোস্ট হতেই ভাইরাল। শুরু হয়েছে সমালোচনা। প্রশ্ন উঠছে কেন এমন করলেন তিনি?

রবিবার বিশ্বকাপের ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। এরপর সেলিব্রেশনে মাতে অজি ক্রিকেটাররা। সেলিব্রেশন চলে ড্রেসিংরুমেও। সেই মুহূর্ত ক‍্যামেরাবন্দি করেছেন দলের অধিনায়ক। আর সেখানেই দেখা যাচ্ছে মেজাজে দু’টি পা ট্রফির উপর তুলে হাসি মুখে বসে রয়েছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের বোতল। বাঁ হাত মুষ্টিবদ্ধ। আর ছবি পোস্ট হতেই শুরু হয়েছে সমালোচনা।

গতকাল বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে ৬ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। প্রথমে ব‍্যাট করে ২৪০ রান করে টিম ইন্ডিয়া। ব‍্যর্থ ছিল ভারতের ব‍্যাটিং লাইন। জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন:আগামী দিনেও কি দলের কোচ থাকবেন? মুখ খুললেন দ্রাবিড়

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...