Friday, February 6, 2026

ছট পুজো সেরে বাড়ি ফেরার পথে শু.টআউট! প্রতিবেশীর গু.লিতে মৃ.ত ২, কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

ছটপুজো (Chat Puja) থেকে ফেরার পথে প্রতিবেশীর গুলিতে মৃত্যু হল একই পরিবারের ২ জনের। জখম হয়েছেন আরও চার জন। প্রেমঘটিত সমস্যার জেরেই এই খুন বলে পুলিশের (Police) প্রাথমিক অনুমান। ইতিমধ্যে অভিযুক্ত প্রতিবেশীর খোঁজে তল্লাশি (Search Operation) শুরু করেছে পুলিশ। বিহারের (Bihar) লক্ষ্মীসরাইয়ের কাবাইয়া থানার অন্তর্গত বিহারের পাঞ্জাবি মহল্লার ঘটনা। তবে শুটআউটের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

লক্ষ্মীসরাইয়ের পুলিশ সুপার জানিয়েছেন, সকলেই একই পরিবারের সদস্য। সোমবার ছটপুজো সেরে পরিবারের সদস্যরা ঘাট থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় প্রতিবেশী আশিস চৌধুরী নামে এক ব্যক্তি তাঁদের উপর চড়াও হয় এবং খুব কাছ থেকে গুলি চালায়। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। জখম হন আরও চারজন। তবে হাসপাতাল সূত্রে খবর, এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের প্রথমে বেগুসরাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে পাটনার একটি হাসপাতালে তাঁদের স্থানান্তরিত করা হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত আশিস ওই পরিবারের একজন মহিলাকে ভালোবাসতেন। কয়েকদিন আগে বিয়ের প্রস্তাব দেয় সে। কিন্তু বিয়েতে আপত্তি জানায় মহিলার পরিবার। আর সেই ক্ষোভেই এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। ইতিমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে খুন সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় একটি মামলা রুজু হয়েছে। তবে ঘটনার পর থেকেই পলাতক আশিস। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। প্রেমঘটিত সম্পর্ক নাকি অন্য কিছু? গুলি চালানোর পিছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

 

 

 

spot_img

Related articles

‘আরও বেশি আসন, আরও বেশি ভোট’, বিধানসভায় বিরোধীদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

জনসভার মঞ্চ থেকে এতদিন যে দাবি করে আসছিলেন, এবার বিধানসভার অন্দরে দাঁড়িয়েই বিরোধীদের চোখে চোখ রেখে সেই চ্যালেঞ্জ...

ফাইনালে দিল্লির স্বপ্নভঙ্গ, স্মৃতির ব্যাটেই WPL খেতাব জয় আরসিবির

আইপিএলের পর WPL, ফের খেতাব জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB)। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে WPL ২০২৬ চ্যাম্পিয়ন স্মৃতি মান্ধানার আরসিবির(RCB)।...

এবার ‘কৃষক বন্ধু’-র তালিকায় ক্ষেতমজুরও! সেচের জল নিখরচায় দিতে বাজেটে বড় ঘোষণা রাজ্যের

রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের পাশে দাঁড়ানোর পর এবার ভূমিহীন ক্ষেতমজুরদের জন্যও আর্থিক সুরক্ষার দরজা খুলে দিল নবান্ন।...

অন্তর্বর্তী বাজেট: ডুমুরজলায় স্পোর্টস সিটি, বারুইপুরে কালচারাল সিটি! উন্নয়নে বড়সড় ঘোষণা রাজ্যের

খেলার মাঠ থেকে অভিনয়ের মঞ্চ— রাজ্যের পরিকাঠামোয় আমূল বদল আনতে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। হাওড়ার ডুমুরজলায় প্রস্তাবিত...