Wednesday, February 4, 2026

ভোটারকে প্রভাবিত করতে ঢালাও উপহার! ৫ রাজ্যের নির্বাচনে বিপুল টাকা, মদ বাজেয়াপ্ত

Date:

Share post:

ভোট নিজের দিকে টানতে তাতে প্রভাবিত করার চেষ্টায় কোনও কার্পণ্য রাখে না রাজনৈতিক দলগুলি। এই বিষয়টি বেআইনি হলেও গোপনে লুকিয়ে এই পন্থা চলছেই। সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্বে যে পরিমাণ নগদ মদ ও উপহার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে তা দেখলে চমকে উঠতে হয়। দেখা যাচ্ছে পাঁচ রাজ্যে বাজেয়াপ্ত করা এই নগদ ও উপহার সামগ্রী পরিমাণ আর্থিক মূল্য ১৭৬০ কোটি টাকা। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে আটক করা সামগ্রীর মোট মূল্য থেকে যা সাতগুণ বেশি।

এ বিষয়ে সোমবার দেশের নির্বাচন কমিশনে তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে,”মিজোরাম, মধ্য প্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এবং তেলঙ্গানা, এই পাঁচটি বিপুল পরিমাণ সামগ্রী আটক করা হয়েছে। যার মধ্যে রয়েছে নগদ টাকা, মদ ও বিপুল পরিমাণ উপহার সামগ্রী। যার সর্বমোট আর্থিক মূল্য ১৭৬০ কোটি টাকা। ”

২০১৮ সালের নির্বাচনের আগে, এজেন্সিগুলি কর্তৃক ২৩৯.১৫ কোটি টাকা মূল্যের সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছিল। ৩০ নভেম্বর ভোট তেলঙ্গানায়। রবিবার পর্যন্ত সেখানে ৬৫৯.২ কোটি মূল্যমানের সামগ্রী আটক করা হয়েছে, যা পাঁচটি রাজ্যের মধ্যে সর্বোচ্চ। এরপরে রাজস্থান, যেখানে ভোট ২৫ নভেম্বর, রবিবার পর্যন্ত সেখানে আটকের পরিমান ৬৫০.৭ কোটি টাকা।ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে মিজোরাম, ছত্তিশগড় ও মধ্য প্রদেশ-এ। মধ্য প্রদেশে মোট ৩২৩.৭ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করে তৃতীয় স্থানে রয়েছে।ছত্তিশগড়ে বাজেয়াপ্ত করা হয়েছে ৭৬.৯ কোটি এবং মিজোরামে ৪৯.৬ কোটি টাকার সামগ্রী। ৩ ডিসেম্বর সবকটি রাজ্যে ভোট গণনা হবে।

spot_img

Related articles

চাপ বাড়ছে পিসিবির, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করলে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে পাকিস্তান!

টি২০ বিশ্বকাপ(T20 World Cup) শুরুর ২ দিন আগেও নাটকীয়তা কিছুতেই কাটছে না। পাকিস্তান(Pakistan) দল কলম্বোয় পৌঁছে গিয়েছে। ভারতের...

এপস্টেইনের ফাইলে অনুরাগ কাশ্যপের নাম! হইচই সিনেদুনিয়ায়

যৌন কেলেঙ্কারির ডায়েরি ঘিরে উত্তাল বিশ্ব। এপস্টেইন ফাইলের পাতায় পাতায় উঠে এসেছে রাষ্ট্রনেতা, সেলেবদের বিকৃতকাম মানসিকতার কথা। মার্কিন...

শুধু বাংলাই টার্গেট: SIR মামলায় তীব্র সওয়াল মমতার, কমিশনকে নোটিশ শীর্ষ আদালতের

ইতিহাসের সাক্ষী থাকলে সুপ্রিম কোর্ট। এই প্রথম কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলায় সওয়াল করলেন। SIR...

দুর্ঘটনার আগে কাকে কী বলেছিলেন অজিত পাওয়ার! ফাঁস অডিও

এক সপ্তাহ আগে বারামতীতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar)। দুর্ঘটনার সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ...