Friday, May 15, 2026

২ বছরের মধ্যেই বাংলায় নয়া হাসপাতাল! BGBS-র প্রথম দিনেই বড় ঘোষণা দেবী শেঠির

Date:

Share post:

আগামী ২ বছরের মধ্যে বাংলা পেতে চলেছে আরও একটি সুপার স্পেশালিটি হাসপাতাল (Super Speciality Hospital)। মঙ্গলবার সপ্তম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই এমন ঘোষণা করলেন চিকিৎসক দেবী শেঠি (Doctor Debi Shetty)। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে তিনি জানান, আমার একটা স্বপ্ন আছে মানুষকে ঠিকমতো স্বাস্থ্য পরিষেবা দিতে খুব শীঘ্রই কলকাতায় একটি মাল্টিস্পেশ্যালিটি হাসপাতাল গড়ার। পাশাপাশি আগামী ২ বছরের মধ্যেই সেই হাসপাতাল তৈরির কাজ সম্পন্ন হবে বলে এদিন জানান বিশিষ্ট এই চিকিৎসক। তিনি আরও জানান, ওই হাসপাতালে হার্ট থেকে শুরু করে ক্যান্সার সহ বহু মারণরোগের চিকিৎসা হবে। ১০০০ বেড বিশিষ্ট ওই হাসপাতালে রাজ্যের সাধারণ মানুষ বিশেষ চিকিৎসা পরিষেবা পাবেন। যার জন্য ১০০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে বলে জানান তিনি। এরপরই দেবী শেঠি নিজের সঞ্চয়ের সিংহভাগ টাকা দিয়ে বাংলার জন্য দিগন্ত সৃষ্টির কথা ঘোষণা করেন। তিনি বলেন, ১০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হবে হাসপাতাল তৈরির ফলে।

তবে এখানেই থেমে থাকেননি তিনি। দেবী শেঠি এদিন মনে করিয়ে দেন, ৩৩ বছর আগে একজন হার্ট সার্জেন হিসাবে তিনি প্রথম কলকাতায় এসেছিলেন। তখনকার স্বাস্থ্য ব্যবস্থার থেকে বর্তমানে বাংলার স্বাস্থ্য ব্যবস্থার যে আমূল পরিবর্তন এসেছে সেকথা মনে করিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন বিশিষ্ট এই চিকিৎসক। দেবী শেঠি মনে করিয়ে দেন, বর্তমানে বাংলার যা ক্ষমতা আছে যে কোনও রাজ্যকে পথ দেখাবে। পাশাপাশি বাংলায় তাঁদের গ্রুপের ব্যবসা যে ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছেছে তাঁর জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা গিয়েছে বিশিষ্ট এই চিকিৎসকের গলায়।

উল্লেখ্য, সপ্তমবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই হাজির হন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি, আই টি সি চেয়ারম্যান সঞ্জীব পুরি, সঞ্জীব গোয়েঙ্কা। এছাড়াও, বাণিজ্য সম্মেলনের মঞ্চে হাজির ছিলেন চিকিৎসক দেবী শেঠি সহ বিশিষ্টরা।

 

 

 

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...