Friday, May 15, 2026

ধর্মতলায় বিজেপির সভা ঘিরে চরম অ.নিশ্চয়তা, হাই কোর্টে মুলতুবি শুনানি

Date:

Share post:

ধর্মতলায় (Dharmatala) বিজেপির (BJP) সভা নিয়ে জটিলতা ক্রমশই বাড়ছে। কোথায় হবে এই অনুষ্ঠান তা এখনও চূড়ান্ত হয়নি। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) আনার পরিকল্পনা করেছে বঙ্গ বিজেপি। কিন্তু সেই সভাকে কেন্দ্র করেই চরম অনিশ্চয়তা। বুধবারই ধর্মতলায় বিজেপির সভা নিয়ে একটি মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চে। বৃহস্পতিবার পর্যন্ত মামলাটির শুনানি মুলতুবি (adjourned) রাখেন তিনি। অন্যদিকে, বুধবারই বিজেপিকে সভার অনুমতি দিয়ে হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা যে নির্দেশ দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। সেই মামলার শুনানি হবে সভার আগের দিন অর্থাৎ আগামী ২৮ নভেম্বর।

বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চে মামলাটি উঠলে পুলিশের কাছে তাঁদের শর্তগুলি জানতেও চান তিনি। কিন্তু তার জবাবে রাজ্যের আইনজীবী বিচারপতি সেনগুপ্তকে জানান, একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। বৃহস্পতিবার ওই মামলার শুনানি হতে পারে। অন্যদিকে বিজেপির আইনজীবী সৌম্য মজুমদার জানান, রাজ্যের আবেদনের শুনানির দিন ২৮ নভেম্বর ধার্য হয়েছে। তবে এদিন দু’পক্ষের বক্তব্য শোনার পর বৃহস্পতিবার পর্যন্ত মামলাটির শুনানি মুলতুবি রাখেন তিনি।

আগামী ২৯ নভেম্বর ধর্মতলা চত্বরে জনসভার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনেই জোর করে সভা করতে চেয়ে দায়ের হয়েছিল মামলা। সভায় উপস্থিত থাকার সম্ভাবনা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহেরও। কিন্তু এই সভার জন্য কলকাতা পুলিশের কাছে আবেদন করা হলে তারা অনুমতি দেয়নি। এরপরই কলকাতা হাই কোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করেন বঙ্গ বিজেপি নেতারা। গত সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি মান্থার বেঞ্চ জানিয়ে দেন, বিজেপি ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে। বুধবার বিচারপতি মান্থার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য।

 

 

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...