Saturday, May 16, 2026

বিচারপতির রায়ের নথি জা.ল করে খু.নের আসামীর জা.মিন! সিআইডির হাতে গ্রে.ফতার হাইকোর্টের আইনজীবী

Date:

Share post:

স্বয়ং হাইকোর্টের বিচারপতির নথি জাল করে নিম্ন আদালতে দেখিয়ে জামিন পেয়েছিলেন খুনের আসামি। সেই কাজে যুক্ত থাকার অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার হলেন কলকাতা হাই কোর্টের এক আইনজীবী। যদিও এই ঘটনায় জামিনপ্রাপ্ত ওই খুনের আসামির ছেলেকে আগেই গ্রেফতার করা হয়েেছে।

অভিযুক্ত আইনজীবীর নাম অরিন্দম রায়। তিনি কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪৬৫, ৪৬৭, ৪৬৬, ৪৬৮, ৪৬৯, ৪৭১, ৪৭২, ৪৭৩, ৪৭৪, ১২০(বি) ধারায় মামলা রুজু হয়েছে। বুধবার তাঁকে কান্দি মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। বিচারক সৈকত সরকার ওই আইনজীবীকে ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ রাখার নির্দেশ দিয়েছেন।

ঘটনার সূত্রপাত বছর আটেক আগে। ২০১৫ সালে এপ্রিল মাসের ১২ তারিখে মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকার হরিশ্চন্দ্রপুর গ্রামে একটি বোমাবাজির ঘটনা ঘটে। সেখানে আশরাফ সেখ নামে এক ব্যক্তিকে বোমা মেরে খুন করার অভিযোগ ওঠে লালু সেখ সহ গ্রামের বেশ কয়েকজনের বিরুদ্ধে। এর পরে গ্রেফতার হয় মূল অভিযুক্ত লালু। কান্দি মহকুমা আদালত ধৃত লালুকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়।

এরপর সাজা ঘোষণার দু’বছর পর লালু কান্দি আদালতে একটি জামিন সংক্রান্ত নথি পেশ করেন। তাতে তাঁর দাবি, আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট তাঁকে জামিনে মুক্তি দিয়েছে। কান্দি আদালত লালুর জামিন মঞ্জুর করে ওই নথির ভিত্তিতে। তবে ভুয়ো জামিনপত্রের ঘটনা বেশিদিন চাপা থাকেনি। অভিযোগ উঠেছে, সেই নথিটি জাল ছিল। এমন কোনও নির্দেশই হাই কোর্ট দেয়নি। বিষয়টি প্রকাশ্যে আসতেই লালু সেখের ছেলেকে গ্রেফতার করে সিআইডি। তাঁকে জেরা করতেই এই আইনজীবীর নাম উঠে আসে।

আরও পড়ুন- ফের র.ক্তাক্ত কাশ্মীর! রাজৌরিতে জ.ঙ্গির গু.লিতে শ.হিদ ২ জওয়ান

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...