Saturday, March 14, 2026

রাহুলের ‘প.নৌতি’র পাল্টা! বিশ্বকাপ ফাইনালে ইন্ডিয়ার হারের জন্য দায়ী কে? বি.স্ফোরক হিমন্ত

Date:

Share post:

আইসিসি বিশ্বকাপ ফাইনালে (ICC World Cup) অস্ট্রেলিয়ার (Australia) কাছে হার হজম করতে হয়েছে ভারতকে (India)। আর হারের পর থেকেই একে অপরের উপর দোষারোপের পালা শুরু রাজনৈতিক দলগুলির। বিশ্বকাপের ফাইনাল ম্যাচে হারের পরই মঙ্গলবার রাজস্থানের জনসভায় দাঁড়িয়ে নাম না করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘পনৌতি’ বা অপয়া বলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার তারই পাল্টা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswa Sarma)। তাঁর অভিযোগ, গত রবিবার আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছে ভারত। এর পিছনে সবথেকে বড় কারণ হল সেদিন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) জন্মদিন ছিল।

তবে শুধু এতটুকুতেই থেমে থাকেননি হিমন্ত। তাঁর আরও দাবি, আমরা কেন এমন অপ্রত্যাশিতভাবে ম্যাচ হেরেছি সে বিষয়ে খোঁজ নিতে গিয়ে দেখলাম ইন্দিরা গান্ধীর জন্মদিনের দিন বিশ্বকাপের ফাইনাল খেলা হয়েছিল। কোহলিরা ইন্দিরা গান্ধীর জন্মদিনে বিশ্বকাপ ফাইনাল খেললেন। আর সে কারণেই ভারত বিশ্বকাপ জিততে পারল না। এরপরই অসমের মুখ্যমন্ত্রীর কটাক্ষ বিসিসিআইয়ের কাছে আমার একটা অনুরোধ আছে। যেদিন গান্ধী পরিবারের কোনও সদস্যদের জন্মদিন থাকবে, অনুগ্রহ করে সেই দিনে ভারতের কোনও খেলা রাখবেন না। আমি বিশ্বকাপ ফাইনাল থেকে এই শিক্ষাটা পেলাম। আর হিমন্তের এমন মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক।

এদিকে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্রকে মঙ্গলবার রাজস্থানের জনসভা থেকে ‘পনৌতি’ বলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি। এবার ইন্দিরা গান্ধীকে অপমান করায় কংগ্রেসের পদক্ষেপের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

 

 

 

 

spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...