Sunday, March 15, 2026

বিরাট-রোহিতদের সঙ্গে ইরফানের ছেলে-ভাগ্নেরা, গর্বিত ভারতের প্রাক্তন ক্রিকেটার

Date:

Share post:

গর্বিত ইরফান পাঠান। স‍দ‍্য শেষ হয়েছে ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপ। সেই টুর্নামেন্টের ফাইনালে ভারতীয় দলের সঙ্গে ম্যাসকট হিসেবে মাঠে থাকার সুযোগ পেয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠানের ছেলে, ভাগ্নেরা। আর এতেই গর্বিত ভারতের প্রাক্তন ক্রিকেটার। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন ইরফান নিজেই।

নিজের সোশ্যাল মিডিয়ায় ইরফান যে ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে, ফাইনালে সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব এবং মহম্মদ সিরাজের সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছেন ইরফান পাঠানের ছেলে, ভাগ্নেরা। সেই ছবির ক‍্যাপশনে ইরফান লেখেন,”ক্রিকেট মাঠে ২২ গজে করা কিছু পারফরম্যান্স যেমন চিরকাল স্মৃতিতে থেকে যাবে তেমনভাবেই ২০২৩ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিও চিরদিন তাঁর কাছে থেকে যাবে। ধন‍্যবাদ বিসিসিআই এবং আইসিসি।”

প্রসঙ্গত ম্যাচ শুরুর আগে দুই দল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিজেদের দেশের জাতীয় সঙ্গীত গায়। সাজঘর থেকে তারা যখন মাঠে আসেন তখন প্রত্যেকের সঙ্গে একজন করে শিশু ম্যাসকট থাকেন যারা মাঠে আসেন। ক্রিকেটারদের সামনে তাদের সঙ্গে দাঁড়িয়ে দেশের জাতীয় সঙ্গীতে গলা মেলানোর সুযোগ পান তারা। আর সেই সুযোগ ফাইনালে পেয়েছিলেন ইরফানের ছেলে এবং ভাগ্নেরা।

আরও পড়ুন:ভারতীয় দলের সঙ্গে চুক্তি বাড়াতে নারাজ দ্রাবিড়, কোচের হট সিটে বসতে চলেছেন লক্ষ্মণ : রিপোর্ট

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গেছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...