Wednesday, May 13, 2026

একের পর এক ধা.ক্কা! উত্তরকাশীর সুড়ঙ্গে কেন বে.গ পেতে হচ্ছে উদ্ধারকারীদের?

Date:

Share post:

চলছে শেষ পর্যায়ের উদ্ধারকাজ (Rescue Operation)। আর মাত্র ২-৩ মিটার মাটির খনন বাকি। তারপরই পৌঁছনো যাবে উত্তরকাশীর (Uttarkashi) সুড়ঙ্গে (Tunnel) আটকে পড়া ৪১ শ্রমিকদের (Workers) কাছে। সকাল সাড়ে আটটার মধ্যে উদ্ধারকাজ শেষ হওয়ার কথা থাকলেও বেলা গড়ালেও এখনও অবধি সুড়ঙ্গ থেকে বের করা যায়নি কোনও শ্রমিককে। উদ্ধার করতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। কিন্তু উদ্ধারকাজে কেন এত সময় লাগছে? সূত্রের খবর, বুধবার রাতেই সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করেন ২১ জন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য। মনে করা হয়েছিল, বুধবার রাতেই মিলবে সুখবর। কিন্তু রাতে বেশি দূর এগোনো না যাওয়ার কারণেই সুড়ঙ্গ থেকে  বেরিয়ে আসেন শ্রমিকরা। ১২ মিটার দূরত্ব অতিক্রম করতে গিয়ে ১০ মিটার বাকি থাকতেই থেমে যায় ধ্বংসস্তূপ খোঁড়ার কাজ। তবে ভাঙা সুড়ঙ্গের অন্ধকারেই নিজেদের মানসিক অবস্থা ঠিক রাখতে চোর-পুলিশ এবং তাস খেলে সময় কাটাচ্ছেন ৪১ জন শ্রমিক।

এরপর উদ্ধারকারী দলের তরফে জানানো হয় বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে শ্রমিকদের সুড়ঙ্গ থেকে বের করে আনা হবে। কিন্তু তা-ও সম্ভব হয়নি। এখনও চলছে খোঁড়াখুঁড়ির কাজ। জানা যাচ্ছে, যন্ত্রের মাধ্যমে ধ্বংসস্তূপ খুঁড়ে তার ভিতরে পাইপ ঢোকানোর কাজ চলছে। আর সেই পাইপের ভিতর দিয়েই উদ্ধারকারীরা সুড়ঙ্গের গভীরে প্রবেশ করছেন। কিন্তু সেই পাইপ ঢোকাতেই বার বার বাধার সম্মুখীন হতে হচ্ছে উদ্ধারকারীদের। বুধবার রাতে ধ্বংসস্তূপ খুঁড়তে খুঁড়তে আচমকা সামনে চলে আসে লোহার রড। খননযন্ত্র দিয়ে তা সরানো যায়নি। ফলে উদ্ধারকাজ বাধা পায়। রড কেটে রাস্তা ফাঁকা করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানানো হয়।

এছাড়া টানা খুঁড়তে খুঁড়তে যন্ত্র অতিরিক্ত গরম হয়ে উঠেছিল বলে খবর। ফলে তা ঠান্ডা করার জন্য আরও কিছুটা সময় লাগে অবশেষে লোহার রডটি কেটে সরানো গিয়েছে। ফলে এ বার দ্রুত কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। আমেরিকায় তৈরি অত্যাধুনিক খননযন্ত্র দিয়ে উত্তরকাশীর সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছে। অন্যদিকে, সুড়ঙ্গের বাইরে উদ্ধারের প্রস্তুতি তুঙ্গে। বুধবার রাত থেকেই সেখানে অপেক্ষা করছে ২০টি অ্যাম্বুল্যান্স। সুড়ঙ্গ থেকে বার করার পর প্রয়োজন হলে শ্রমিকদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে। ঘটনাস্থলেও অস্থায়ী স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে তৈরি আছে ৪১টি বেড।

 

 

 

 

Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...