Tuesday, April 28, 2026

রাজ্যের প্রাপ্য আটকে দিয়ে কিছু করতে পারবে না, দিবাস্বপ্ন দেখছে বিজেপি: দেবাংশু

Date:

Share post:

নেতাজি ইন্ডোরের সভায়  কর্মসংস্থান নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় কেন্দ্রের বিরুদ্ধে ফের সরব হলেন তিনি। তাঁর অভিযোগ, কেন্দ্র প্রাপ্য টাকা আটকে রাখা সত্ত্বেও, রাজ্যে উন্নয়ন এবং কর্মসংস্থান আটকে যায়নি। বরং গত কয়েক বছরে বাংলায় যে পরিমাণ কর্মসংস্থান হয়েছে, তা অন্যত্র হয়নি বলে এদিন দাবি করেন  মুখ্যমন্ত্রী।

এদিন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, ওদের কোনও কাজ নেই। সকাল হল বেরিয়ে পড়, খেলা হবে।বিজেপির ১৮টা উইকেট, আপনারা বল করবেন, দেখবেন সব কটা উইকেট পড়বে। রাজ্যের প্রাপ্য আটকে দিয়ে কিছু করতে পারবে না, দিবাস্বপ্ন দেখছে বিজেপি।

৩৪বছরের বামফ্রন্টকে যে সরিয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকেও হটাবেন।গ্যাস, চালের দামের কমবে না, রামের নামে নেশা করছে। রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখে ভাবছে বিপাকে ফেলবে।আসলে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে এভাবে পিছনে লাগছে।

 

Related articles

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...

ভিনেশের সঙ্গে তীব্র অসহযোগিতা কুস্তি ফেডারেশনের, নেপথ্যে সেই ব্রিজভূষণ!

বিতর্ককে পিছনে ফেলে আন্তর্জাতিক কুস্তির আঙিনার প্রত্যাবর্তন করতে মরিয়া ভিনেশ ফোগাট(Vinesh Phogat)। বিদেশি কুস্তিগীরদের বিরুদ্ধে নামার আগে ভিনেশের...

কমিশনের নিরপেক্ষতাকে এবার প্রশ্ন আদালতের: মামলার ভয়েই রাতারাতি বাতিল WORRY লিস্ট!

প্রথম দফার নির্বাচনের আগে কলকাতা হাই কোর্টে মুখ পোড়ার পরও শিক্ষা হয়নি নির্বাচন কমিশনের। দ্বিতীয় দফার নির্বাচনের আগে...