Saturday, March 14, 2026

ফের বি.তর্কে শ্রীসান্থ, ম‍্যাচ গ.ড়াপেটার পর এবার আর্থিক দু.র্নীতির অভিযোগ উঠল প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে

Date:

Share post:

আবার বিতর্কে ভারতীয় ক্রিকেটার এস শ্রীসান্থ। ম‍্যাচ গড়াপেটার পর শ্রীসান্থের বিরুদ্ধে এবার উঠল আর্থিক দুর্নীতির অভিযোগ। অভিযোগ, যানা যাচ্ছে শ্রীসান্থের নাম ব্যবহার করে কেরলের যুবক শ্রীশ গোপালনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেওয়া হয়েছে। এই নিয়ে থানায় শ্রীসান্থ-সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন শ্রীশ। মামলা করা হয়েছে তাঁদের বিরুদ্ধে।

এই নিয়ে অভিযোগকারী শ্রীশ জানিয়েছেন, ২০১৯ সালের ২৫ এপ্রিলের আগে রাজীব কুমার ও বেঙ্কটেশ কিনি নামের দুই ব্যক্তির পরিচয় হয়। তাঁরা জানান যে কর্ণাটকের কল্লুর জেলায় একটি ক্রীড়া অ্যাকাডেমি তৈরি করছেন তাঁরা। সেই অ্যাকাডেমির অংশীদার শ্রীসান্থ। সেই সময় শ্রীশকে প্রস্তাব দেওয়া হয় যে তিনি চাইলে অ্যাকাডেমির অংশীদার হতে পারবেন। তার জন্য টাকা দিতে হবে। শ্রীসান্থের নাম শুনে শ্রীশ আগ্রহ দেখান। তারপর ধাপে ধাপে মোট ১৮ লক্ষ ৭০ হাজার টাকা দেন তিনি। কিন্তু সম্প্রতি শ্রীশ জানতে পারেন যে সেখানে কোনও অ্যাকাডেমি তৈরিই হচ্ছে না। তাই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। ইতিমধ্যেই শ্রীসান্থ, রাজীব, বেঙ্কটেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই বিষয়ে নিয়ে এখনও পযর্ন্ত মুখ খোলেননি শ্রীসান্থ।

২০১৩ সালে ম‍্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল শ্রীসন্থের বিরুদ্ধে। তাঁকে তখন গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। এই ঘটনার পর নির্বাসিত করা হয় ভারতীয় এই ক্রিকেটারকে। গত বছর আবার ঘরোয়া ক্রিকেট খেলা শুরু করেছিলেন শ্রীসান্থ।

আরও পড়ুন:ক্রিকেটে দু.র্নীতি, ছ’বছরের জন‍্য নি.র্বাসিত বিশ্বকাপজয়ী এই প্রাক্তন ক্রিকেটার

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...