Friday, May 15, 2026

গাজার আল শিফা হাসপাতালের ডিরেক্টর গ্রেফতার, শুক্রবার মুক্তির সম্ভাবনা ৫০ বন্দির

Date:

Share post:

ইজরায়েলে হামলার পর হাজারেরও বেশি মানুষকে হত্যার পাশাপাশি হামাসের হাতে বন্দি হয়েছিলেন আড়াইশো মানুষ। তারপর থেকে ইজরায়েলের লাগাতার হামলায় নাভিশ্বাস উঠেছে হামাসের। এখন ৫০ পণবন্দির মুক্তির বিনিময়ে কিছুদিনের যুদ্ধবিরতি চায় হামাস। কাতারের মধ্যস্ততায় এই যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা অনেকটা পথ হাঁটলেও শুক্রবারের আগে ৫০ বন্দির মুক্তির সম্ভবনা কম বলে জানিয়েছে ইজরায়েল। এদিকে আল শিফা হাসপাতালের মধ্যে জঙ্গি কার্যকলাপ চালানোর অভিযোগে বৃহস্পতিবার হাসপাতালের ডিরেক্টরকে গ্রেফতার করেছে ইজরায়েল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গাজার বৃহত্তম চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালের ডিরেক্টরকে গ্রেফতার করেছে ইজরায়েল। আল-শিফা হাসপাতালের একজন ডাক্তার এএফপিকে বলেছেন, হাসপাতালের প্রধান সহ আরও কয়েকজন চিকিৎসাকর্মীকে ইজরায়েলি বাহিনী গ্রেফতার করে। হাসপাতালের বিভাগীয় প্রধান খালিদ আবু সামরা বলেন, ‘ডা. মোহাম্মদ আবু সালমিয়াকে আরও কয়েকজন সিনিয়র চিকিৎসকের সঙ্গে গ্রেফতার করা হয়েছে।’ এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাঝেই ইজয়েলের আধিকারিকদের তরফে জানা গিয়েছে, শুক্রবারের আগে ৫০ পণবন্দির মুক্তির সম্ভাবনা কম। এবিষয়ে আলোচনা এখনও চলছে। আলোচনা চুড়ান্ত হলে বন্দিমুক্তির দিনক্ষন প্রকাশ্যে আনা হবে।

উল্লেখ্য, কাতারের মধ্যস্ততায় হামাসের সঙ্গে ৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইজরায়েল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৫০ জন পণবন্দিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ১৫০ জন বন্দিকে মুক্তি দেবে ইজরায়েল, একইসঙ্গে ৪ দিন যুদ্ধ থেকে বিরত থাকবে তারা। এমনকি ওই সময় গাজা স্ট্রিপে গৃহহীন মানুষদের কাছে মানবিক সাহায্যও পাঠানো হবে। কাতারের পাশাপাশি এই যুদ্ধ বিরতি চুক্তি সম্পন্ন করতে মধ্যস্ততায় এগিয়ে এসেছে আমেরিকা ও মিশর।

Related articles

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...