Thursday, June 25, 2026

‘বিজেপি বি.রোধী’ অভিনেতা প্রকাশ রাজকে তল.ব ইডির!

Date:

Share post:

মোদি সরকারের (Modi Government)বিরোধিতা মানেই কেন্দ্রীয় এজেন্সির কোপ। এটা যেমন রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক তেমনি শিল্পী, সাহিত্যিক কিংবা অভিনেতাদের ক্ষেত্রেও। গেরুয়া শিবিরের প্রকাশ্যে বিরোধিতা করে হামেশাই চর্চায় থাকেন অভিনেতা প্রকাশ রাজ (Prakash Raj)। এবার ইডির (ED )সমন গেল তাঁর কাছে। আর্থিক তছরুপের মামলায় নাম জড়ালো অভিনেতার। তামিলনাড়়ুর একটি স্বর্ণবিপণীর বিরুদ্ধে প্রায় ১০০ কোটি টাকার পঞ্জি কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে প্রকাশের (Prakash Raj) বিরুদ্ধে।

ইডি সূত্রে খবর, তামিলনাড়ুর ত্রিচিতে অবস্থিত স্বর্ণবিপণীটি, নাম প্রণব জুয়েলার্স (Pranav Jewellers)।তামিলনাড়ুর অন্যান্য জায়গায় এর শাখা রয়েছে। অভিনেতা প্রকাশ রাজ একটা সময় প্রণব জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। এই কোম্পানি আমজনতার টাকা নয় ছয় করেছে বলে অভিযোগ। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে (PMLA)এই নিয়ে তদন্ত করছে ইডি। বিপণীর একাধিক দফতরে তল্লাশি চালিয়ে ইডি আধিকারিকেরা এখনও পর্যন্ত প্রায় ২৪ লক্ষ টাকা এবং প্রায় ১২ কেজি সোনার গয়না উদ্ধার করেছেন। ১০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অনুমান করা হচ্ছে। প্রকাশ এই টাকা পয়সা নিয়ে কোনও হেরফের করেছিলেন কিনা তা জানতে এবার অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এই ঘটনায় প্রকাশের মোদি বিরোধীতার তত্ত্ব সামনে উঠে আসছে। গেরুয়া শিবিরের পছন্দের না হওয়ার কারণেই কি এভাবে ফেঁসে যেতে হল তাঁকে, উঠছে প্রশ্ন।


Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...