Thursday, June 25, 2026

বিশ্বকাপের হার এখনও ভুলতে পারছেন না কে এল রাহুল, সোশ্যাল মিডিয়ায় বার্তা

Date:

Share post:

বিশ্বকাপের হার এখনও ভুলতে পারছেন না কে এল রাহুল। বিশ্বকাপ হয়ে গিয়েছে আজ চারদিন। কিন্তু সেই হারের হতাশা থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি রাহুল। বিশ্বকাপ হারের পর এদিন প্রথম  নিজের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানালেন ভারতের তারকা ক্রিকেটার।

এদিন সোশ্যাল মিডিয়ায় যে তিনটি ছবি ছেড়েছেন রাহুল, তাতে দেখা যাচ্ছে, প্রথমটি ফাইনাল ম্যাচ শুরুর আগে তোলা গোটা দলের ছবি। দ্বিতীয়টি ফাইনালের হারের পর মাঠের একধারে রোহিত শর্মা, বিরাট কোহলিদের গোল করে দাঁড়িয়ে থাকার ছবি। আর তৃতীয়টিতে আছেন শুধু রাহুল। গ্লেন ম্যাক্সওয়েল শেষ রান নেওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় দলের হতাশ উইকেটরক্ষক-ব্যাটার মাঠে হাঁটু মুড়ে বসে পড়েছিলেন। তৃতীয়টি হল সেই ছবি। আর ছবি গুলি ক‍্যাপশনে রাহুল লিখেছেন, “এখনও ব্যথা”।

 

View this post on Instagram

 

A post shared by KL Rahul👑 (@klrahul)

২০২৩ বিশ্বকাপে শুরুটা ভালোই করেছিল ভারতীয় দল। টানা দশ ম‍্যাচ জয় পায় তারা। ভারতীয় দলকে নিয়ে আশায় বুক বেঁধেছিল আপামর ভারতবাসী। কিন্তু ফাইনালে ছন্দপতন। ব‍্যাটি-বোলিং দুই ব‍্যর্থতার কারনেই অস্ট্রেলিয়ার কাছে হারের মুখ দেখে রোহিত শর্মার দল।

আরও পড়ুন:ফের বি.তর্কে শ্রীসান্থ, ম‍্যাচ গ.ড়াপেটার পর এবার আর্থিক দু.র্নীতির অভিযোগ উঠল প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে

 

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...