Tuesday, June 2, 2026

কলকাতার রাস্তায় শাটল বাস আনছে উবর

Date:

Share post:

উবর মোটো, উবর গো, উবর প্রিমিয়ারের পরে এবার উবর শাটল। রাজ্য পরিবহণ দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতার রাস্তায় এবার পাওয়া যাবে উবরের যাত্রিবাহী বাস পরিষেবাও। অ্যাপ-নির্ভর এই বেসরকারি পরিবহণ সংস্থা সামনের দু’বছরের মধ্যে মহানগরে অন্তত ১০ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করতে চলেছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮৪ কোটি টাকা। উবরের এই উদ্যোগে ৫০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করছে সংস্থা।

উবর অ্যাপ ক্যাবের মতোই বাসের অবস্থান ট্র্যাক করতে পারবেন যাত্রীরা। খুচরো নেই? কন্ডাক্টরের সঙ্গে তর্কাতর্কি শুধু সময়ের অপেক্ষা? তেমন আশঙ্কারও কোনও কারণ নেই। থাকবে অ্যাপের মাধ্যমে অনলাইনে পেমেন্টের ব্যবস্থা।

বেসরকারি বহুজাতিক পরিবহন সংস্থা উবের কলকাতায় নিজেদের অ্যাপ নির্ভর বাস পরিষেবা শুরু করছে। সদ্য সমাপ্ত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এই বিষয়ে রাজ্য পরিবহন নিগমের সঙ্গে ওই বহুজাতিকের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী বছরের মার্চ মাস থেকে ওই সংস্থার বাস পথে নামবে বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে, প্রথম দফায় মোট ৬০টি বাস নামানো হবে । প্রতিটি বাসে ৩০টি করে আসন থাকবে । সকাল ৬টা থেকে পরিষেবা শুরু হবে চলবে রাত ১০টা পর্যন্ত। ক্যাবের মতোই অ্যাপ মাধ্যমে বাসগুলো বুক করা যাবে। তবে সূত্রের খবর, এখনই এই পরিষেবা শুরু হচ্ছে না। পরিষেবা শুরু হতে হতে ২০২৪ সালের মার্চ মাস। ২০২৫ সালের মধ্যেই পশ্চিমবঙ্গে বড় অঙ্কের বিনিয়োগ করবে উবের, এমনটা জানা গিয়েছে।

সংস্থার লক্ষ্য, কলকাতার বিভিন্ন ব্যবসায়ীক কেন্দ্র ও অফিস এলাকা থেকে নির্দিষ্ট পরিষেবা চালু করে আগে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া। এরপর তা ছড়িয়ে পড়বে অন্যত্র।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...