Saturday, June 27, 2026

পাকিস্তানের করাচির শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত অন্তত ১১, আটকে বহু

Date:

Share post:

পাকিস্তানের(Pakistan) করাচিতে অবস্থিত এক শপিংমলে(Shoping Mall) ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের জেরে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শুধু তাই নয় অগ্নিকাণ্ডের সময়ে মলটির ভেতরে ছিলের অসংখ্য মানুষ। তাঁদের বেশিরভাগই মলের ভেতর আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। ফলে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই উদ্ধারকার্যে নেমেছে পাকিস্তানের দমকলবাহিনী(Fire Briged)।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রে জানা গিয়েছে, করাচির রশিদ মিনহাস রোডে অবস্থিত আরজে শপিং মলে শনিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বিভাগের তৎপরতায় অন্তত ৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে তবে আরও অসংখ্য মানুষ ওই মলের ভিতরে রয়েছেন। দ্রুত তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় ১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন করাচির মেয়র মুরতাজা ওয়াহাব। পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কীভাবে এইক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...