Saturday, March 14, 2026

এগিয়ে থেকেও চেন্নাইয়ানের সঙ্গে ১-১ গোলে ড্র ইস্টবেঙ্গলের

Date:

Share post:

এগিয়ে থেকেও চেন্নাইয়ান এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল ইস্টবেঙ্গল এফসি। এদিন চেন্নাইয়ানের ঘরের মাঠে আইএসএল-এর ম‍্যাচে নেমেছিল কার্লোস কুয়াদ্রাতের দল। সেই ম‍্যাচেই ১-০ এগিয়ে থেকেও শেষে ৮৫ মিনিটে গোল খেয়ে যায় লাল-হলুদ ব্রিগেড।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম‍্যাচৈর শুরুতেই কর্ণার আদায় করে ইস্টবেঙ্গল। কিন্তু সেই কর্ণারকে কাজে লাগাতে পারেনি কুয়াদ্রাতের দল। পাল্টা আক্রমণে ঝাপায় চেন্নাই। মিস করেন জর্ড মারি। ইস্টবেঙ্গলের গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে শেষমেশ ব‍্যর্থ হন তিনি। তবে এরই মধ‍্যে ম‍্যাচের ২৯ মিনিটে গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। গিল দারুণ একটা থ্রো করেন, বল পেয়ে চেন্নাইয়ানের বক্সের কাছে পৌঁছে যান পিভি বিষ্ণু। বলটি গোলের দিকে মারেন তবে এই শটটি বাঁচাতে গিয়ে ভুল করে বসেন আয়ুষ অধিকারি। শেষ পর্যন্ত গোল হজম করে চেন্নাইয়ান। ১-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি লাল-হলুদ। প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে লাল-হলুদ।

দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল। ক্লেটন সিলভা দারুণ সুযোগ হাতছাড়া করেন। তবে তার আগে মহেশও একটি সুযোগ তৈরি করেছিলেন, তবে তিনি ফিনিশ করতে পারেননি। পাল্টা আক্রমণে ঝাপায় চেন্নাই। যার ফলে ম‍্যাচের ৮৬ মিনিটে সমতা ফেরায় তারা। চেন্নাইয়ানের হয়ে ১-১ করেন নিনথয়।

আরও পড়ুন: বিশ্বকাপের উপর পা মার্শের, থানায় দায়ের করা হল অভিযোগ

 

 

 

 

 

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...