Tuesday, June 23, 2026

ভারতে তৈরি যু.দ্ধবিমান তেজসে উড়ান প্রধানমন্ত্রী মোদির

Date:

Share post:

পরনে যুদ্ধবিমান চালকের পোশাক। মাথায় হেলমেট আর চোখে গগ্‌লস। শনিবার এই কস্টিউমে সাজেই যুদ্ধবিমান ‘তেজস’-এ উড়লেন প্রধানমন্ত্রী। ভারতীয় প্রযুক্তিতে তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানটির নয়া সংস্করণ শনিবার সকালে বেঙ্গালুরুর ‘হিন্দুস্থান অ্যারোনটিকস লিমিটেড’ (হ্যাল)-এর বিমানঘাঁটি থেকে ওড়ে। বিমানে মোদির সঙ্গে ছিলেন ভারতীয় বায়ুসেনার এক আধিকারিক। সেই অভিজ্ঞতার কথা এবং ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।

এদিন নিজের এক্স হ্যান্ডলে মোদি জানিয়েছেন তাঁর তেজসে চড়ার অভিজ্ঞতার কথা। লিখেছেন, ‘ছোট্ট একটা উড়ান সম্পন্ন করলাম তেজসে। অবিশ্বাস্য অভিজ্ঞতায় সমৃদ্ধ হলাম। আমাদের দেশীয় নির্মাণ দক্ষতার প্রতি আমার আস্থা বাড়ল। এবং আমাদের জাতীয় সম্ভাবনা সম্পর্কে নতুন করে গর্ব ও আশা অনুভব করলাম।’

প্রসঙ্গত, ভারতীয় প্রযুক্তিতে তৈরি হাল্কা ওজনের, ‘মাল্টি রোল সুপারসনিক’ যুদ্ধবিমান তেজস নানা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। প্রাথমিক ভাবে হ্যালকে ৪০টি তেজসের বরাত দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। পরে ৮৩টি তেজস কেনার জন্য হ্যালকে বরাত দেওয়া হয়েছে। তেজসের নৌ সংস্করণ ব্যবহার করতে চলেছে ভারতীয় নৌসেনাও। গত অক্টোবরে তেজসের মার্ক-১ ফাইটার জেটের দু’আসন বিশিষ্ট নয়া প্রশিক্ষণ সংস্করণটি আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হয়েছিল বায়ুসেনার হাতে। শনিবার তাতেই সওয়ার হলেন মোদি।

আরও পড়ুন- সুষ্ঠুভাবে টেট পরীক্ষা সম্পন্ন করতে বৈঠকে বসছে কমিশন

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...