Saturday, May 16, 2026

‘বাংলাদেশে প্রচুর ভারত বি.দ্বেষী আছে’! মন্তব্যের পর নিজের দেশে ব.য়কটের মুখে চঞ্চল চৌধুরী

Date:

Share post:

বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ভারতকে। ভারতের হারের পর ওপার বাংলার অনেকেই তা নিয়ে মিম, ট্রোল, হাসি ঠাট্টার বন্যা বইয়ে দিয়েছেন। ফাইনালের এক সপ্তাহেও তাঁদের উল্লাসে ছেদ পড়েনি! বরং ঠাট্টা-মশকরা উত্তরোত্তর বেড়েই চলেছে। এহেন অবস্থায় যখন দুই বাংলার শিল্পীরা কাঁটাতার-সীমান্ত পেরিয়ে সংস্কৃতির মেলবন্ধনের চেষ্টা করছেন, তখন পদ্মাপাড়ের একাংশ ভারতের হার নিয়ে একের পর এক কুরুচিকর আক্রমণ করেই চলেইছেন। এবার সেই প্রেক্ষিতেই নিজের দেশের সমালোচনায় অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। আর তাতেই নিজের দেশের নাগরিকদের কাছেই আক্রমণের মুখে পড়েছেন চঞ্চল।

ভারতের হারে কিছু বাংলাদেশির অতিরিক্ত উচ্ছ্বাস নিয়ে চঞ্চল বলেন, ‘খেলাকে মানুষ মাঠের মধ্যে সীমাবদ্ধ রাখছেন না, সেটা খারাপ লাগার জায়গা। খেলায় হারজিতের কারণে হিংসার ছবি প্রকাশ্যে আসা ঠিক নয়। বাংলাদেশে অনেক ভারত বিদ্বেষী আছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। সে রাজনীতি হোক কিংবা খেলা। সবক্ষেত্রেই। এটা বাস্তব। সব দেশেই এমন থাকে। বাংলাদেশেও আছে।”

চঞ্চলের এহেন মন্তব্য ভাইরাল হতেই পদ্মাপাড়ে শোরগোল। সোশাল মিডিয়ায় অনেকে অভিনেতাকে কটাক্ষ করেছেন। কারও মন্তব্য, ‘আজকাল কলকাতায় কাজে যাচ্ছেন বলে নিজের দেশের নিন্দে করবেন?’ কেউ কেউ আবার তাঁর সিনেমা বয়কটের ডাকও দিয়েছেন। প্রসঙ্গত, দিন কয়েক আগেই বাংলাদেশের এই ‘বিকৃত’ উল্লাসের বিরোধিতা বিরোধিতা করেছিলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তীও (Ritwick Chakraborty)।

আরও পড়ুন- মধ্যপ্রদেশে বালি মাফিয়ার দৌরাত্ম, সরকারি আধিকারিককে লরির চাকায় পি.ষে খু.ন

Related articles

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...