Saturday, June 20, 2026

কবে থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন? দিনক্ষণ ঘোষণা মোদি সরকারের

Date:

Share post:

কবে থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (Winter Session)? সোমবার সেই দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল সংসদের সচিবালয় (Parliament Secretariat)। জানানো হয়েছে আগামী  ৪ ডিসেম্বর শুরু হচ্ছে অধিবেশন, চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। তবে আসন্ন শীতকালীন অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল (Bill) উঠে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে শীতকালীন অধিবেশন শুরুর আগে আগামী ২ ডিসেম্বর সকাল ১১টা নাগাদ সর্বদলীয় বৈঠক (All Party Meeting) ডেকেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী (Pralhad Joshi)। সেই বৈঠকে গুরুত্বপূর্ণ বিল পেশ নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।

সাধারণত নভেম্বর মাসেই সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলেও পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য অধিবেশন পিছিয়ে ডিসেম্বর করা হয়েছে বলে খবর। এর আগে নতুন সংসদ ভবনে বিশেষ অধিবেশন হয়েছিল। এবার প্রথম বসতে চলেছে পূর্ণাঙ্গ অধিবেশন। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে এটাই সংসদের শেষ শীতকালীন অধিবেশন। এই অধিবেশনের প্রথম দিনেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে সুপারিশ এথিক্স কমিটি করেছে, সেই রিপোর্ট লোকসভায় পেশ করা হতে পারে বলে খবর। আর সেই সঙ্গে আলোচনার জন্য পেশ করা হতে পারে নতুন ফৌজদারি বিল এবং মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ সক্রান্ত বিলটিও।

আগামী ৩ ডিসেম্বর রবিবার তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান এবং মিজোরাম বিধানসভার নির্বাচনের ফলপ্রকাশ। তারপরের দিনই বসছে সংসদের শীতকালীন অধিবেশন। আর অধিবেশন এবং চব্বিশের নির্বাচনের আগে এই নির্বাচনী ফলাফল বিশেষ ফ্যাক্টর হবে তা বলাই বাহুল্য।

 

 

 

 

 

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...