Sunday, March 15, 2026

ব্রডকাস্টিং বিল: ওটিটি প্লাটফর্ম-খবরে নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়াতে চায় কেন্দ্র

Date:

Share post:

কেন্দ্রের আনা ব্রডকাস্টিং বিলের খসড়ায় নেটফ্লিক্স, আমাজনের মতো ওটিটি প্লাটফর্মগুলিকে নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে। পাশাপাশি এই বিলের বিধির আওতায় রাখা হয়েছে খবর সম্পর্কিত কনটেন্টও।

বিলের বিধি অনুযায়ী ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো সামাজিক মাধ্যমে খবর বা কোনও কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করলে সেটির ওপর নজর রাখা হবে। ওটিটি প্লাটফর্মগুলিতে এই বিধি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। এবার থেকে সেই সমস্ত অনলাইন এবং ওটিটি প্লাটফর্মগুলিকে ব্রডকাস্টার হিসেবে চিহ্নিত করা হতে চলেছে। এই বিলের ২০ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, বিলের বিধিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, দেশের সাধারণ নাগরিক বা সাংবাদিকরা ইউটিউব বা ইনস্টাগ্রামে খবরের কনটেন্ট প্রকাশ করলেও এই বিধি মেনে চলতে হবে। তবে মাঝেমধ্যে খবরের কনটেন্ট প্রকাশ করলে সেগুলি বিলের আওতার বাইরে থাকবে। একইসঙ্গে জানানো হয়েছে, খবরের কাগজ বা ই-পেপার এই বিলের আওতার বাইরে থাকবে।

পাশাপাশি সাংবাদিকদের নিজেদের খবর সামাজিক মাধ্যমে পোস্ট করার ক্ষেত্রেও ন্যূনতম একটি সীমারেখা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে বিলে। সরকার বিরোধী কোনও কনটেন্ট যাতে ভাইরাল না হয়ে যায়, সেটি আটকানোই কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য বলে দাবি ওয়াকিবহাল মহলের। গত ১০ নভেম্বর বিলের খসড়া প্রকাশ্যে আনা হয়েছে।

আরও পড়ুন- উত্তরকাশী টানেল অ.পারেশনে এবার AI-এর সাহায্য নিচ্ছে প্রশাসন

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...