Saturday, June 6, 2026

কলকাতায় বৃদ্ধকে কু.পিয়ে খু.ন! চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই পুলিশের জালে অ.ভিযুক্ত

Date:

Share post:

কলকাতার (Kolkata) লেদার কমপ্লেক্স থানা (Leather Complex) এলাকায় বৃদ্ধকে কুপিয়ে খুনের ঘটনায় তাঁর ভাগ্নি-জামাইকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। মঙ্গলবার সকালেই বারুইপুর (Baruipur) থেকে মূল অভিযুক্ত জাকির শেখকে গ্রেফতার করেছে কেএলসি থানার পুলিশ। সোমবার ভোরে চা খেতে বেরিয়ে, বাড়ির সামনেই খুন হন ৬৬ বছরের ভোলা শেখ। চামড়ার কারখানার ওই কর্মীকে এলোপাথাড়ি কোপানো হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, ভাগ্নিকে শ্বশুরবাড়ির নির্যাতনের হাত থেকে বাঁচাতে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন ভোলা। সেই আক্রোশেই ভাগ্নি-জামাই তাঁকে খুন করে বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, সোমবার এলাকার তারদহ বাজার এলাকার একটি হাই স্কুলের কাছে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়। বৃদ্ধের পেটে ধারালো অস্ত্রের আঘাতের স্পষ্ট চিহ্ন মেলে। তবে সোমবার দুর্ঘটনার পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই গ্রেফতার অভিযুক্ত।

 

 

 

 

 

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...