Thursday, May 14, 2026

বালুর অনুপস্থিতিতে উত্তর ২৪ পরগণায় কোর কমিটি গঠন তৃণমূল নেত্রীর

Date:

Share post:

মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অনুপস্থিতিতে উত্তর ২৪ পরগনার সংগঠনের দিকে বিশেষ নজর দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার উত্তর ২৪ পরগনা জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতৃত্বের মধ্যে বিবাদ মিটিয়ে নেওয়ার বার্তা দেন তিনি। বাড়তি দায়িত্ব নিয়ে সকলকে কাজ করার নির্দেশও দেন নেত্রী।

গুরুত্বপূর্ণ এই জেলার সংগঠনকে ঢেলে সাজাতে আট সদস্যের কোর কমিটি গঠন করে দেন তিনি। জেলার ৩৩টি বিধানসভায় কোথায় কোনও সমস্যা আছে, তা খতিয়ে দেখবে এই কমিটি। এবং সময় সময় রিপোর্ট দেবে শীর্ষ নেতৃত্বকে।

জানা গিয়েছে, কোর কমিটিতে রয়েছেন সুজিত বসু, তাপস রায়, পার্থ ভৌমিক, রথীন ঘোষ, বিশ্বজিৎ দাস, নারায়ণ গোস্বামী, হাজি নুরুল এবং বীণা মণ্ডল। সুপ্রিমোর নির্দেশ অনুযায়ী, ১৫ দিন পর পর এই কমিটি বৈঠকে বসবে। এর আগে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূমেও কোর কমিটি গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...