Sunday, February 1, 2026

যাত্রী পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ রেলেরই পারফরম্যান্স রিপোর্টে

Date:

Share post:

সবুজ পতাকা নাড়িয়ে একের পর এক রেল উদ্বোধন করে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজ্ঞাপনেও কোনও খামতি নেই, অথচ যাত্রী পরিষেবায় অত্যন্ত বেহাল দশা ভারতীয় রেলের। বুলেট ট্রেন, সেমি হাইস্পিড থেকে শুরু করে বন্দে ভারতের দুর্ঘটনা প্রায় নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। রেলের পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হল এবার রেলেরই পারফরম্যান্স রিপোর্টে। ভারতীয় রেলের সামগ্রিক পরিষেবা নিয়ে উদ্বেগ এবং অসন্তোষ প্রকাশ করে রিপোর্টে বলা হয়েছে ,২০২২ সালে ব্যাপক হারে বেড়েছে রেলের দুর্ঘটনা।

রেলের পারফরম্যান্স রিপোর্টে বলা হয়েছে, রেল দুর্ঘটনা বৃদ্ধির ফলে বেড়েছে প্রাণহানি, ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের সম্পদ এবং রেল ট্রাফিক ব্যবস্থা ব্যাহত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১ সালে রেল দুর্ঘটনার সংখ্যা যেখানে ছিল ২১টি, ২০২১-২২ সালে তা বেড়ে হয়েছে ৩৫। ২০২১-২২ সালে লাইনচ্যূত হওয়ার ঘটনার সংখ্যা ২৬টি যা আগের বছর ছিল ১৬টি। ২০২০-২১ সালে রেলে অগ্নিকাণ্ডের সংখ্যা ৩ থেকে বেড়ে পরের বছর হয়েছে ৪। রেলের পারফরম্যান্স রিপোর্টে জানানো হয়েছে, “রেলের কর্মীদের ব্যর্থতার কারণে দুর্ঘটনার সংখ্যা ২০২০-২১ সালে ছিল ১৬,। ২০২১-২২ সালে তা বেড়ে হয়েছে ২০টি।” সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ২০২০-২১ সালে রেল দুর্ঘটনার কারণে প্রাণহানি বা জখম হওয়ার খবর নেই। ২০২১-২২ সালে সেখানে ৯ জনের মৃত্যু হয়েছে এবং ৪৫ জনের আহত হওয়ার উল্লেখ রয়েছে। আরও একটি বিষয়, ২০২০-২১ সালে কোনও প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনা না ঘটলেও, রেল ক্ষতিপূরণ দিয়েছে ১০৪.৩৮ কোটি টাকা। যদিও ২০২১-২২ সালে রেল ক্ষতিপূরণ দিয়েছে ৮৫.৮৮ কোটি টাকা। তবে রেলের তরফে জানানো হয়েছে, যে সমস্ত প্রাণহানি বা জখম হওয়ার ঘটনার মীমাংসা সে বছর হয়েছে, সেই হিসেবে এই তথ্য দেওয়া হয়েছে।

বালেশ্বরে দুর্ঘটনার পরেই প্রশ্ন উঠেছিল রেল দুর্ঘটনা এড়াতে চালু করা কবচ নিয়ে। পারফরম্যান্স রিপোর্টে উল্লেখ করা হয়েছে, “গত বছরের এই সময়ে ১০ কিলোমিটারের জায়গায় এবছর এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সময়ে কোনও রেললাইন কবচের সঙ্গে যুক্ত করা হয়নি। অথচ যেখানে ২০২৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত লক্ষ্যমাত্রা ৬৩৭ কিলোমিটার।”

spot_img

Related articles

বৈঠকের আগেই নির্বাচন কমিশন-CEO দফতরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা মমতার

দিল্লিতে সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তার আগে রবিবারই...

বিতর্কে প্রলেপের চেষ্টা! বাজেটে ১০০দিনের কাজ থেকে খাদির ‘প্রকল্পে’ স্থান জাতির জনকের

দেশের সাধারণ মানুষের হাতে আর্থিক নিশ্চয়তা দিতে কংগ্রেস সরকার যে ১০০ দিনের কাজের প্রকল্প চালু করেছিল, তার অন্ত্যেষ্টি...

টনক নড়ল ফেডারেশনের, আইএফএ-র চিঠি পরই নক আউটের সূচি বদল

ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য সন্তোষ ট্রফি (Santosh Trophy) ঘিরে চরম অসন্তোষ। শনিবারই নক আউটের সূচি নিয়ে তীব্র প্রতিবাদ...

জন্মের পরই একরত্তিকে ফেলে যান মা, ডাচ মেয়র আজও অপেক্ষায় বাস্তবের কর্ণ-কুন্তী সাক্ষাতের

তিনদিনের শিশুকে নাগপুরের (Nagpur) আমবাজারি রোডের মাত্রু সেবা সঙ্ঘে ফেলে রেখে গেছিলেন জন্মদাত্রী। তারপর থেকে সেই ছোট্ট শিশু...