Thursday, May 14, 2026

বিশ্বকাপে খারাপ পারফরম্যান্স, ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করল বিসিবি

Date:

Share post:

সদ‍্য শেষ হয়েছে ২০২৩ আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপ। সেই বিশ্বকাপে একেবারেই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপে শাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ দল লিগ পর্বে ম্যাচে মাত্র দু’টিতে জয় পায়। এমনকি হারের মুখ দেখে নেদারল্যান্ডসের কাছেও। আর এর পরই নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে ব্যর্থতার কারণ জানতে তিন সদস্যের কমিটি গঠন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে কমিটি গঠনের কথা জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে।

জানা যাচ্ছে, কমিটিতে রাখা হয়েছে বিসিবির তিন জন ডিরেক্টরকে। তাঁরা হলেন এনায়েত হোসেন, মাহবুব আনাম এবং আক্রম খান। ক্রিকেটার এবং দলের কোচিং স্টাফদের সঙ্গে কথা বলে ব্যর্থতার কারণ খুঁজবে এই তিন সদস্যের কমিটি। তারপর তারা রিপোর্ট দেবে বোর্ডকে। আক্রমেরা বোর্ডকে প্রয়োজনীয় সুপারিশও করবেন। শুধ তাই নয়, দলে কী কী পরিবর্তন দরকার, প্রস্তুতিতে কী ধরনের খামতি ছিল এই সব কিছুই খতিয়ে দেখবেন কমিটির সদস্যেরা।

খারাপ পারফরম্যান্সের পাশাপাশি, শাকিব এবং লিটন দাস প্রতিযোগিতার মাঝে একাধিক বার দেশে ফিরেও বিতর্ক তৈরি করেছিলেন। ক্রিকেটারদের পারফরম্যান্স এবং ভূমিকার তীব্র সমালোচনা করেন ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটারেরা প্রায় কেউ ফর্মে ছিলেন না। অধিকাংশ ম্যাচে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর মতো ক্রিকেটই খেলতে পারেনি শাকিবেরা। দলের এই বেহাল দশার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি।

আরও পড়ুন:এশিয়া কাপে বাড়তি খরছ, জয় শাহ’র কমিটির কাছে অর্থ দাবি করল PCB

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...