Thursday, May 14, 2026

সুড়ঙ্গে শ্রমিকদের উদ্ধা.র কাজে সিঙ্গুরের ছেলের কৃতিত্ব!

Date:

Share post:

৪০০ ঘণ্টার দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে সুড়ঙ্গ সুস্থভাবে উদ্ধার করা হয় ৪১জন শ্রমিককে। দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজ কখন সম্পন্ন হবে? উদ্ধারের পর সেই উদ্ধারকারী দলের সদস্যদের জন্য শুভেচ্ছার বন্যা সর্বত্র।আর এই কাজে উঠে এলো জমি আন্দোলনের কেন্দ্র বিন্দুতে থাকা সিঙ্গুরের নাম। এবার গর্বিত হুগলি, উদ্ধার কাজে উঠে এল বাংলার ছেলের নাম। সবার ভরসা সত্যি করে আশার আলো দেখলেন যে শ্রমিকরা তাঁদের সুস্থ আমি বের করে আমার নেপথ্যে যে ছেলেটির হাত, তিনি সিঙ্গুরের অপূর্বপুরের বাসিন্দা। সিঙ্গুর ২নং গ্রাম পঞ্চায়েতের দৌদ্বীপ খাঁড়াকে ঘিরে আজ হুগলি জুড়ে প্রবল উৎসাহ ।

সিল্কিয়ারা সুড়ঙ্গে ধস নামার পর সেখানে পৌঁছে যায় এন্ডোস্কোপিক ক্যামেরা। সাধারণত এই ক্যামেরার সাহায্যে পেটের ভিতর কোনো রোগকে নির্ণয় করা হয়। খানিকটা সেই পদ্ধতিতেই ওই ক্যামেরার সাহায্যেই প্রথমবার বাড়ির লোকেরা আটকে পড়া শ্রমিকদের কয়েকজনকে দেখে আশ্বস্ত হন। সুড়ঙ্গে ওই ধসের মধ্য দিয়ে সেই ক্যামেরা পাঠানোর পিছনে রয়েছেন এক বেসরকারি পরিকাঠামো নির্মাণ সংস্থার কর্মী সিঙ্গুরের ছেলে দৌদ্বিপ। হুগলি জেলার টিপিআই কলেজে পড়াশোনা সেরে এখন কলকাতা বেসরকারি একটি কলেজে নিজের পড়াশোনা করছেন তিনি। দৌদ্বীপের মা সবিতা খাঁড়া বলেন, আমার গর্বে বুক ফুলে উঠছে, খাওয়াদাওয়া করতে পারছি না এত আনন্দ। ভাবতেই পারছি না, যে ছেলে এমন একটা জায়গায় চলে গেছে। টিভিতে জখম প্রথম এই উদ্ধারকাজে ছেলের অবদানের কথা জানতে পারি তখন ওর বাবার আর আমার খুব আনন্দ হয়। সিঙ্গুরের বিডিও বাড়িতে খোঁজ নিয়েছেন,ভূয়সী প্রশংসাও করেন।দৌদ্বীপের মা জানান কেন্দ্রীয় মন্ত্রী ডেকেছেন ছেলেকে। বাবা বলছেন, আমাদের ছেলে এতগুলো পরিবারের মুখে হাসি ফুটিয়েছে এতেই আমরা খুশি। প্রফেসর সৌমেন্দ্রনাথ বসু জানান, টিপিআই কলেজে তাঁর ছাত্র ছিলেন দৌদ্বীপ। কলেজের প্রিন্সিপাল অভিজিৎ কর্মকার বলেন সার্ভে ইজ্ঞিনিয়ারিং নিয়ে ২০১৫ সালে পাস আউট দৌদ্বীপ ভবিষ্যতে আরও অনেক উন্নতি করুক, এটাই কাম্য।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...