Saturday, May 16, 2026

শুভেন্দুর জেলাতে সমবায় নির্বাচনে সবুজ ঝড়! মুখ পুড়ল বিজেপির

Date:

Share post:

ফের শুভেন্দু অধিকারী জেলাতেই সবুজ ঝড়! সমবায় নির্বাচনে তৃণমূলের বিরাট জয়। উড়ল সবুজ আবির।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ধলহরা খন্ডগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে বিরোধীদের পিছনে ফেলে জয়ের ধারা অব্যাহত রাখল শাসক তৃণমূল।ফলে বড় বড় বুলি আওড়ানো রাজ্যের বিরোধী দলনেতার জেলাতেই সমবায় সমিতির নির্বাচনে মুখ পুড়ল বিজেপির। যা জেলায় লোকসভা ভোটের আগে রাজনৈতিক ভাবে খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

এই সমবায় সমিতিতে মোট আসন সংখ্যা ৪৬। যার মধ্যে তৃণমূল জিতেছে ৩৬টি আসন। আর বিজেপি পেয়েছে মাত্র ১০টি আসন। গত কয়েক বছর ধরেই সমবায় সমিতি নিজেদের দখলে রেখেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের ‘ক্লিন সুইপে’ দাঁত-ই ফোটাতে পারেনি পদ্ম শিবির। খোদ শুভেন্দুর জেলায় সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের জয়ের পর সবুজ আবির উড়িয়ে উল্লাস তৃণমূল কর্মী-সমর্থকদের।

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...