Saturday, May 16, 2026

নতুন উপাচার্যের খসড়া তালিকা প্রকাশের সময়সীমা নির্দিষ্ট করে দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির অচলাবস্থা নিয়ে ফের কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের। যাবতীয় সংঘাত মিটিয়ে এক সপ্তাহের মধ্যে রাজ্যকে স্থায়ী উপাচার্যের তালিকা প্রকাশ করার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। শুক্রবার এই মামলার শুনানিতে এই নির্দেশ জারি করল সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে ওঠে।এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সেখানেই কড়া সমালোচনার মুখে পড়তে হয় রাজভবনকে। দ্রুত স্থায়ী উপাচার্য নিয়োগ করার জন্য রাজ্য সরকার, রাজ্যপালের দফতর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। সেই প্রক্রিয়ার জন্য তিন পক্ষকে আলোচনার মাধ্যমে দ্রুত খসড়া তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে আদালত। এই বৈঠকের জন্য অ্যাটর্নি জেনারেলকে উদ্যোগ নেওয়ার জন্যও বলেছে শীর্ষ আদালত।
শুক্রবার ছিল সেই মামলার শুনানি। সেই শুনানিতে কার্যত দ্রুত অচলাবস্থা কাটানোকেই প্রাধান্য দেয় সর্বোচ্চ আদালত। তিন পক্ষের আলোচনার ভিত্তিতে এক সপ্তাহের মধ্যে প্রস্তাবিত নামের তালিকার চূড়ান্ত খসড়া এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে পেশের নির্দেশ দেওয়া হয়।এদিন শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধানসূত্র খুঁজে বের করা দরকার।

Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...