Saturday, May 16, 2026

টি-২০ বিশ্বকাপে নেতৃত্বের ভার থাকুক রোহিতের হাতেই, মত মহারাজের

Date:

Share post:

সামনেই টি-২০ বিশ্বকাপ। সেই প্রস্তুতি ইতিমধ্যে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে শুরু করে দিয়েছে ভারতীয় দল। সামনেই আবার দক্ষিণ আফ্রিকা সিরিজ। অজিদের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজেও দলকে নেতৃত্ব দেবেন তিনি। একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। প্রশ্ন উঠছে তবে কি সাদা বলে আর দেখা যাবে না রোহিত শর্মাকে? যদিও ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করছেন টি-২০ বিশ্বকাপে নেতৃত্বের ভার থাকবে রোহিতের হাতেই।

এদিন এক অনুষ্ঠানে সৌরভ বলেন, “আগামী টি-২০ বিশ্বকাপে রোহিতেরই নেতৃত্ব দেওয়া উচিত। ও খুব ভাল অধিনায়কত্ব করছে। তাই আমি আশা করি টি-২০ বিশ্বকাপ পর্যন্ত রোহিতই অধিনায়ক থাকবে।”

এরপরই মহারাজ আরও বলেন,” আসলে এখনও তো সবাই সব ধরনের ক্রিকেটে খেলা শুরু করেনি। সূর্য টি-২০ অধিনায়ক, কিন্তু একদিনের ক্রিকেটে নেই। সেই কারণে একদিনের ক্রিকেটে অধিনায়ক রাহুল। আর টেস্ট রোহিত খেলছে। তবে রোহিত সব ধরনের ক্রিকেটে ফিরে এলে ওরই নেতৃত্ব দেওয়া উচিত।”

এদিকে দক্ষিণ আফ্রিকা বিরুদ্ধে সাদা বলের সিরিজে বিরাট-রোহিতদের বিশ্রাম নেওয়া প্রসঙ্গে সৌরভ বলেন, “বিশ্বকাপের পরেই এতগুলো সিরিজ়। অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা চলছে। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। খুব কঠিন টানা খেলে যাওয়া। সকলের বিশ্রাম প্রয়োজন হয়। রোহিত, বিরাটেরা টেস্টে তো খেলবে।”

আরও পড়ুন:কেকেআর ভরসা রেখেছ, উচ্ছ্বসিত রাসেল

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...