Sunday, June 14, 2026

মেঘালয়ে তৃণমূল ছাড়লেন দলের সহ-সভাপতি লিংডো, এবার কোন শিবিরে!

Date:

Share post:

লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে সব রাজনৈতিকদলই। ঘুঁটি সাজানো হচ্ছে সেই ভাবেই। তবে, এর মধ্যেই ছন্দপতন। মেঘালয়ে তৃণমূল (TMC) ছাড়লেন সহ-সভাপতি জর্জ বি লিংডো। আচমকা এই দলত্যাগে অস্বস্তিতে শীর্ষ নেতৃত্ব। তবে, তৃণমূলের বিরুদ্ধে কোনও অভিযোগ জানাননি তিনি। ব্যক্তিগত কারণেই এই পদত্যাগ বলে জানিয়েছেন।

মেঘালয়ে ২০২১-এ ১২ জন বিধায়ক কংগ্রেস (Congress) ছেড়ে তৃণমূলে যোগ দেন। এর জেরে মেঘারাজ্যে প্রধান বিরোধী দলের মর্যাদা পায় তৃণমূল। সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন লিংডো। তবে এ বছর মেঘালয়ে যে বিধানসভা নির্বাচন হয়েছিল তাতে তৃণমূলের পায় পাঁচটি আসন। উমরোই থেকে তৃণমূলের টিকিটে লড়ে হেরে গিয়েছেন লিংডোও। এবার লোকসভা ভোটের আগে তিনি দল ছাড়ায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। কোন দলে যোগ দেবেন লিংডো?

লোকসভা নির্বাচনে লিংডোকে শিলং আসনে প্রার্থী করার পরিকল্পনা ছিল তৃণমূলের (TMC)। যদিও মেঘালয়ে তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পিংরোপকে পদত্যাগপত্র পাঠিয়ে লিংডো জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই দলের সহ সভাপতি ও উমরোইয়ে ব্লক কমিটির সভাপতিত্ব ছাড়ছেন তিনি। ইস্তফাপত্রের কপি পাঠানো হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছেও।

তৃণমূল ছেড়ে শাসকদল ন্যাশনাল পিপলস পার্টিতে (NPP) লিংডো যোগ দিতে পারেন বলে জল্পনা। তবে এবিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি। এর আগে, বিধায়ক হিমালয় এম শাংপ্লিয়াং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। আবার দল বদলে যান এনপিপিতে। যদিও এনপিপি ইতিমধ্যেই তাদের শিলং ও তুরা লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করেছে। তবে, রবিবার চার রাজ্যের এবং সোমবার উত্তর-পূর্বের আরেক রাজ্য মিজোরামের নির্বাচনের ফলের পরে লিংডো কী করেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...