Thursday, May 14, 2026

পালাবদলের ধারা অব্যাহত মিজোরামেও, সরকার গড়তে চলেছে লালডুহোমার দল ZPM

Date:

Share post:

বাকি ৪ রাজ্যের ধারা অব্যাহত রেখে এবার মিজোরামেও পালাবদল। দলগঠনের মাত্র ৫ বছরের মধ্যে রাজ্যে সরকার গঠন করতে চলেছে জোরাম পিপলস মুভমেন্ট না ZPM দল। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, ৪০ আসনের মিজোরাম রাজ্যে ম্যাজিক ফিগার ২১। সেখানে ২৭ টি আসনে জয় পেয়েছে ZPM। অন্যদিকে গতবারের শাসকদল মিজো ন্যাশনাল ফ্রন্ট বা MNF এবার পেয়েছে মাত্র ১০ টি আসন। অন্যদিকে, বিজেপি ২ আসন ও কংগ্রেস এক আসনে জয় পেয়েছে।

২০১৮ সালে বেশ কয়েকটি রাজনৈতিক দলকে একত্রিত করে গঠিত হয় জেডপিএম। সেই বছরই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়ে আটটি আসনে জয় পায় প্রাক্তন আইপিএস লালডুহোমার দল। রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসে তারা। এরপর ১০ বছর অন্তর মিজোরামে সরকার বদলের ধারা বদলে ফেলে মাত্র ৫ বছরেই বিজেপির ‘শরিক’ এমএনএফকে গদিচ্যুত করল ZPM। অন্যদিকে, এই নির্বাচনে শুধু MNF-এর হার নয়, একইসঙ্গে নিজ কেন্দ্রে হেরেছেন মিজোরামের অত্যন্ত প্রভাবশালী নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। এদিকে জয় নিশ্চিত হওয়ার পর জেডপিএম নেতা তথা মিজোরামের হবু মুখ্যমন্ত্রী লালডুহোমা বলেন, আগামিকাল কিংবা তার পরে কোনও দিন রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের আর্জি জানাবেন তিনি। চলতি মাসেই শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন।

এদিকে বাকি ৩ রাজ্যের মতো মিজোরামেও করুণ পরাজয়ের মুখে পড়তে হয়েছে কংগ্রেসকে। ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত মিজোরামে ক্ষমতায় থাকা কংগ্রেস(Congress) এবার এখানে পেয়েছে মাত্র একটি আসন। পাশাপাশি ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মিজো ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে জোট করে মিজোরামে ক্ষমতায় থাকা বিজেপি এবার পেয়েছে মাত্র ২ টি আসন।

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...