Sunday, May 24, 2026

ভোটের আগে বাংলাদেশ পুলিশ-প্রশাসনে বিরাট বদল

Date:

Share post:

জাতীয় নির্বাচনের আগে বদলে যাচ্ছে বাংলাদেশের সব থানার ওসি এবং সব উপজেলার নির্বাহী আধিকারিক বা ইউএনও (UNO)। দ্রুত এই নির্দেশ কার্যকর করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে (Ministry of Public Administration) নির্দেশ দিল বাংলাদেশ নির্বাচন কমিশন (Election Commission)। নির্দেশ আসার পরই বদলির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে প্রতিবেশী দেশে। ৫ ডিসেম্বরের মধ্যে প্রথম দফার বদলির (Transfer) প্রস্তাব নির্বাচন কমিশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় নির্বাচনের (General Election) আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চাপে হাসিনা প্রশাসন। ইতিমধ্যেই হিংসার ঘটনাকে উপলক্ষ্য করে অপরাধের মামলায় জড়িতদের ভিসা দেওয়া হবে না – এমনটাই নির্দেশ জারি করেছে বাইডেন (Joe Biden) প্রশাসন। চিন-রাশিয়ার প্রতি হাসিনা সরকারের কোমল মনোভাবকেই যেন চ্যালেঞ্জ জানানো হয়েছে আমেরিকার এই নির্দেশিকায়, মত রাজনীতিকদের। আর এই ইস্যুকেই ভোটে তুলে ধরছে খালেদা জিয়ার বিএনপি (BNP)।
পুলিশ-প্রশাসনের আধিকারিক বদলে সেই পরিস্থিতিকে খানিকটা সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে আওয়ামি (Awami League) সরকার, অনুমান রাজনীতিকদের। তবে গোটা দেশে এই পরিবর্তন হবে ধাপে ধাপে। প্রথম ধাপে যে সব থানায় ওসিরা ৬ মাস বা তার বেশি সময় ধরে রয়েছেন তাদের বদলি আগে হবে। প্রথম ধাপে বদলি হবেন ৩২৬ জন ওসি। অন্যদিকে যেসব উপজেলায় ইউএনও-রা ১ বছর বা তার বেশি সময় ধরে রয়েছেন তাদের বদলি প্রথম ধাপে, অর্থাৎ বদলি হবেন ২০৭ জন ইউএনও। ৫ ডিসেম্বরের মধ্যে সেই তালিকা তৈরি করে নির্বাচন কমিশনে জমা দিতে হবে।

Related articles

বুমরাহ ফুটবলার! ভুল বলে ক্ষমা চাইলেন রাম চরণ

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্য়তম সেরা বোলারের নাম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় দলে পেস অ্যাটাকের কাণ্ডরী। কিন্তু তাঁকেই...

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণ! মৃত অন্তত ২৬, জোরকদমে চলছে উদ্ধারকাজ

রবিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের শহর কোয়েটার (Quetta) চমন ফাটকের (Chaman Phatak) কাছে যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Bombing)! রেললাইনের...

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বি.কম ও সিএমএ-র পরীক্ষা একই সঙ্গে! দিন বদলের আর্জি TMCP-র

একদিকে কেরিয়ারের পরীক্ষা। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবশ্যিক পরীক্ষা। কমার্সের পড়ুয়াদের জন্য উভয় সংকট। কলকাতা বিশ্ববিদ্যালয় যেভাবে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার...

বে-আইনি নির্মাণ গুঁড়িয়ে দিতে কলকাতায় একাধিক জায়গাতে বুলডোজার অভিযান

নতুন সরকার (West Bengal Govt.) ক্ষমতায় আসার পর থেকেই দিল্লি-উত্তর প্রদেশের আদলে বাংলাতে চলছে বুলডোজার অভিযান। রবিবার সকাল...