Friday, June 26, 2026

প্রাথমিক টেটের দিন বদল, ১০ ডিসেম্বরের পরিবর্তে কবে পরীক্ষা জানাল পর্ষদ

Date:

Share post:

বদল হল এবছরের টেটের (TET) দিন। ১০ ডিসেম্বরের বদলে ২৪ ডিসেম্বর হবে প্রাথমিকের টেট। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওইদিন দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েই গৌতম পাল (Goutam Paul) জানিয়েছিলেন, প্রতি বছর টেট (TET) নেওয়া হবে। সেইমতো ২০২৩ সালেও টেটের দিন ঘোষণা করে পর্ষদ। ১০ ডিসেম্বর নির্ধারিত ছিল টেট। তার পর অবশ্য পরীক্ষার দিন বদল নিয়ে জল্পনা হয়। এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দিল, ২৪ ডিসেম্বর হবে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট।

প্রাইমারি টেটে এবছর আবেদনকারীর সংখ্যা প্রায় ৩ লক্ষ, গত বছরের থেকে যা কিছুটা কম। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী এবছরের টেটে বসতে পারবে না বিএড উত্তীর্ণ আবেদনকারীরা। তবে ডিএলএড সহ অন্যান্য প্রাথমিকের প্রশিক্ষণ যাদের আছে তাঁরা বসতে পারবেন পরীক্ষায়। গতবার যারা অকৃতকার্য হয়েছে তাঁরাও বসতে পারবেন বলে নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের।
২০২৩ প্রাইমারি টেটের দিন কেন বদল হল তা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়নি। অনিবার্য কারণে পরিবর্তন বলেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে পরীক্ষার সময়ের পরিবর্তন হয়নি। দুপুর ১২টা থেকে ২.৩০টা পর্যন্ত পরীক্ষা হবে বলেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


Related articles

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...