Friday, May 29, 2026

উপাচার্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল বৈঠক ফলপ্রসু

Date:

Share post:

সোমবার বিকেলে রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ঘন্টাখানেক বৈঠক করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে। এই বৈঠক ভালো হয়েছে, আলোচনা ফলপ্রসূ, একাধিক ইস্যুতে দু’তরফে সহমত, একথা নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজভবন সহমত ছিল না। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত নামের তালিকার চূড়ান্ত খসড়া তৈরি করার জন্য আইনজীবীদের বৈঠকে বসার নির্দেশ দেয় আদালত। অ্যাটর্নি জেনারেলকে বৈঠকের জন্য উদ্যোগ নিতে হবে। এরপরই সোমবার রাজভবনে যান মুখ্যমন্ত্রী।

তিনি জানান, রাজ্যের সঙ্গে রাজ্যপালেন বিবাদ বিষয়টি বলা ঠিক হয়। সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছে তার দুটি পর্যায় রয়েছে। এক, অন্তর্বর্তীকালীন উপাচার্য ঠিক করা। দুই, উপাচার্য নিয়োগের জন্য ৫ সদস্যের কমিটি ঠিক করা। এনিয়ে কোনও দ্বিমত নেই।

আরও পড়ুন- ফের হিং.সা মণিপুরে, ১৩ মৃ.তদেহ উদ্ধার করল নিরাপত্তা বাহিনী

Related articles

এবার বিধানসভা থেকে সই না মেলার অভিযোগ! চার তৃণমূল বিধায়কের বাড়ি CID

বিধানসভায় এখনও বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেননি অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পাঁচ মিনিটের জন্য দেখা করার সময়...

নেতাজি নগরে স্কুলে তৃতীয় শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! ‘জাস্টিস’ দাবি অভিভাবকদের

চরম অমানবিকতার অভিযোগ নেতাজি নগরের একটি বেসরকারি স্কুলে যেখানে তৃতীয় শ্রেণীর অসুস্থ পড়ুয়াকে ছয়টি পিরিয়ড ক্লাস করতে বাধ্য...

প্রকাশ্যে প্রস্রাব বা চিপসের প্যাকেট ফেললেই জরিমানা: আসছে ‘স্বচ্ছ অ্যাপ’

শহর থেকে শহরতলি, নিময় মানা ও পরিচ্ছন্ন থাকার নতুন অভ্যাস চালু করার পথে বর্তমান বিজেপি সরকার। তার লক্ষ্যে...

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...