Monday, May 18, 2026

টি-শার্টে আপ.ত্তিকর লেখা! শুভেন্দুর বি.রুদ্ধে থানার অ.ভিযোগ চন্দ্রিমার

Date:

Share post:

টি-শার্টে আপত্তিকর লেখা! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে থানার অভিযোগ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কের বিরুদ্ধে ময়দান ও হেয়ার স্ট্রিট থানার অভিযোগ দায়ের করলেন মন্ত্রী। তাঁর বক্তব্য, টি-শার্টে আপত্তিকর কথা লিখে বাংলার মানুষকে অপমান করা হয়েছে। অশালীন কটুক্তিতে সম্মানহানি হয়েছে মুখ্যমন্ত্রীরও!

চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে টি-শার্টে অবমাননাকর ও কুরুচিকর লেখা গোটা রাজ্যের তথা রাজ্যবাসীর সম্মানে আঘাত করে। পুলিশের কাছে লিখিত অভিযোগে তাঁর বক্তব্য, বিধায়করা কীভাবে এই ধরনের লেখা-সহ টি শার্ট গায়ে চাপালেন, তা ভেবে আমি আশ্চর্য হচ্ছি। এটি একটি অপরাধমূলক কাজ এবং ফৌজদারি আইন অনুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। মুখ্যমন্ত্রীর পদকে অসম্মান করা হয়েছে এবং এটি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। এই টি-শার্টের ঘটনায় এফআইআর দায়ের করার এবং প্রয়োজনীয় পদক্ষেপ করার আর্জি জানান মন্ত্রী।

আরও পড়ুন- পোস্ট অফিস বিল: কেন্দ্রের বি.রুদ্ধে নজরদারির অ.ভিযোগ তুললেন সুখেন্দুশেখর রায়

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...