Saturday, June 20, 2026

চার্জ গঠনের পর জামিন নিয়ে ভাবা হবে, অনুব্রত মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

ফের সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। ২২ জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল অনুব্রতর জামিন মামলা। বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে এই মামলার শুনানি ছিল। শীর্ষ আাদালতের শুনানিতে মঙ্গলবার অনুব্রত জানতে চান, গরু পাচারকাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হক জামিন পেয়েছেন। বিএসএফ আধিকারিক সতীশ কুমার জামিন পেয়েছেন। আমি তো মাস্টারমাইন্ড নই। তারপরও আমাকে কেন আটকে রাখা হচ্ছে জেলে?

জামিন প্রসঙ্গে শীর্ষ আদালত বলে, আগে অনুব্রতর বিরুদ্ধে চার্জগঠন করা হোক, তারপর বিষয়টি নিয়ে ভেবে দেখা হবে। জানুয়ারি মাসে তৃতীয় সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এই সময়ের মধ্যে ট্রায়াল কোর্টে সমস্ত নথি জমা দেবে সিবিআই ও ইডি।

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক মাস ধরে তিহার জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। এর আগেও একাধিকবার তিনি জামিনের আবেদন করেছেন। কিন্তু প্রতিবারই সেই আবেদন খারিজ হয়ে যায়। এ দিনও অনুব্রতর জামিনের বিরোধিতার করেন ইডি-র আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেলারেল এস ভি রাজু। তিনি জামিনের বিপক্ষে বলেন, অনুব্রত মণ্ডল প্রভাবশালী। জামিন পেলেই তিনি গোটা তদন্ত প্রভাবিত করার চেষ্ঠা করতে পারেন। তিনি অনুব্রতর হিসাবরক্ষক মণীষ কোঠারির দেওয়া বয়ানেরও উল্লেখ করেন সর্বোচ্চ আদালতে।

গরু পাচার মামলায় ২০২২ সালের ১১ অগস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়। ৭ মার্চ তাঁকে দিল্লি নিয়ে যায় ইডি। ২১ মার্চ থেকে তিনি তিহার জেলে বন্দি। একই মামলায় অনুব্রত মেয়ে সুকন্যাও তিহারে বন্দি রয়েছেন। এর মাঝে বেশ কয়েকবার অসুস্থও হয়ে পড়েন তিনি। এবার তিনি আদালতের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তিনি কী মাস্টারমাইন্ড? তবে কেন তাঁকে জামিন দেওয়া হচ্ছে না।

Related articles

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...