Thursday, May 14, 2026

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রাজ্যসভায় কেন্দ্রকে তুলোধনা তৃণমূলের

Date:

Share post:

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রাজ্যসভায় আলোচনায় কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েনের নোটিশ ম়ঞ্জুর করে আলোচনায় সম্মতি দেন চেয়ারম্যান জগদীপ ধনকড়। মঙ্গলবার ডেরেক ও ব্রায়েন বলেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে তিনি নোটিশ দিতে চলেছেন । দেশের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে যেখানে দেশের জনগনই শেষ কথা, সেখানে দেশের ৪০ শতাংশ সম্পদ রয়েছে মাত্র ১ শতাংশ মানুষের কব্জায়।

ডেরেকের কটাক্ষ, অর্থমন্ত্রীর চোখ দিয়ে দেশের অর্থনীতিকে দেখলে খুশি হওয়ার কথা। দেশের কোটিপতি, শেয়ার বাজারের চোখ দিয়ে অর্থনীতিকে দেখলেও খুশি হওয়ার কথা। তবে দেশের আম জনতার চোখ দিয়ে অর্থনীতিকে দেখলে বোঝা যাবে, ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত সময়ে চালের দাম বেড়েছে ৫৬ শতাংশ, আটার দাম ৫৯ শতাংশ, দুধ ৬১ শতাংশ। যদিও ভোটের আগে গ্যাসের দাম কিছুটা কমেছে।

এরপরেই তিনি বাংলায় বলেন, “হাজার টাকায় রান্না হচ্ছে, বিনা পয়সার চাল। প্রধানমন্ত্রী রান্নার গ্যাস দিচ্ছেন ১০০০ টাকায়। যদি আপনি অর্থনীতিকে বাংলার হুগলি জেলার বাসিন্দা নুপুর হাটির চোখ দিয়ে দেখেন, তাহলে তিনি মনরেগার টাকা পাননি। ২১ লক্ষ মনরেগার শ্রমিকের চোখ দিয়ে দেখলে, তাঁরা মনরেগার টাকা পাননি। তাঁর কথায়, দেশের যে কোনও যুবকের চোখ দিয়ে দেশের অর্থনীতিকে দেখলে বোঝা যাবে, দেশের ২৫ শতাংশ অর্থাৎ এক চতুর্থাংশ যুব সমাজ বেকার হয়ে আছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ডেরেক প্রশ্ন করেন, গ্রামীণ মুল্যবৃদ্ধি শহরের থেকে বেশি হয়েছে গত ৬ বছরে। তাহলে কেন দৈনিক ১৫০ জন কৃষক আত্মহত্যা করেন? শেয়ার বাজার, কোটিপতিদের বাদ দিয়ে দেশের মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করার দাবি জনান তিনি। শিশুদের অপুষ্টি, সাধারণ মানুষের খাবার জোগারের সমস্যার কথা তুলে ধরেন তিনি।পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, দেশের অর্থনৈতিক বৃদ্ধির থেকে বাংলার বৃদ্ধি অনেক বেশি সমষ্টিগত ভাবে। বাংলার উন্নতির এবং বিজেপির শাসনের পরিসংখ্যান ভিত্তিক তুলনা তুলে ধরেন তিনি।

[25/10, 11:49 am] Chandan:

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...