Tuesday, May 19, 2026

নির্বাচনের ফলাফলে ‘ভরাডুবি’! ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন কমল নাথ

Date:

Share post:

মধ্য প্রদেশে (Madhya Pradesh) বিজেপির (BJP) কাছে ধাক্কা খেয়েছে হাত শিবির। দলের এই পরাজয়ের দায় মাথা পেতে নিয়েছেন কংগ্রেস (Congress) হাইকম্যান্ড। আর হারের পরই এবার চরম সিদ্ধান্ত নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ (Kamal Nath)। সূত্রের খবর, ব্যর্থতার দায় মাথায় নিয়ে এবার মধ্য প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। এমনই শোনা যাচ্ছে দলের অন্দরে কান পাতলেই।

উল্লেখ্য, মঙ্গলবারই দিল্লিতে দলের হাইকম্যান্ডের সঙ্গে দেখা করেন মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গেও দেখা করেন তিনি। সূত্রের খবর, খাড়গের কাছেই মধ্য প্রদেশের জন্য নতুন রাজ্য সভাপতি খুঁজে নেওয়ার কথা জানিয়েছেন কমল নাথ। সূত্রের খবর, বুধবারই তিনি সভাপতি পদ থেকে ইস্তফা দিতে পারেন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? জানা যাচ্ছে, দলের শীর্ষ নেতৃত্ব কমল নাথের উপরে বেজায় চটেছেন। আসন ভাগাভাগি নিয়ে সম্প্রতি প্রবীণ কংগ্রেস নেতা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার সহ ইন্ডিয়া জোটের একাধিক শরিকের সম্পর্কে যে মন্তব্য করেছিলেন, তাতেই অসন্তুষ্ট কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আর তার জেরেই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

২৩০ আসন বিশিষ্ট মধ্য প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ১৬৩টি আসন পেয়েছে। সেখানেই কংগ্রেস পেয়েছে মাত্র ৬৬টি আসন। তবে দলের এই পরাজয়ে কর্মীদের আশাহত না হয়ে, আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন কমল নাথ। তবে কমল নাথ দায়িত্ব ছাড়লে তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে তা একজন জানা যায়নি।

 

 

 

 

Related articles

মাথা নত করব না: পুরসভার নোটিশ নিয়ে সাফ জানালেন অভিষেক

কলকাতা পুরসভার তরফ থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কালীঘাট রোড এবং...

ভারতে মানবাধিকার লঙ্ঘন: নরওয়েতে মোদির পথেই প্রশ্ন এড়ালো বিদেশ মন্ত্রক

সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্ব এক নম্বর দেশ নরওয়ে। তাই সেখানে সাংবাদিকও ভেবেছিলেন যে কোনও প্রশ্ন করলেই উত্তর পাওয়া...

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার (West Bengal Govt.)। পুর আইন অনুযায়ী নতুন বোর্ড গঠন...

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...