Tuesday, June 9, 2026

ঘূর্ণিঝড় মিগজাউমে বিধ্বস্ত তামিলনাড়ুর পাশে থাকার বার্তা মমতার

Date:

Share post:

ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে বিধ্বস্ত চেন্নাই। ভেসে গেছে রাস্তাঘাট, উপড়ে পড়েছে গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙে বহু এলাকা বিদ্যুৎবিহীন। ঝড়বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। এই বিপদের দিনে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর পাশে থাকার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের প্রশংসা করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

বুধবার ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত তামিলনাড়ুর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যার্টফর্ম এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “তামিলনাড়ুর দুর্যোগের খবর শুনে আমি অত্যন্ত ব্যথিত। ঘূর্ণিঝড় মিগজাউমের জেরে সেই রাজ্যে অনেক মানুষের প্রাণ গিয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ভাতৃপ্রতিম এমকে স্ট্যালিন অত্যন্ত দক্ষতার সঙ্গে দুর্যোগ মোকাবিলার নেতৃত্ব দিচ্ছেন। আমি এই কাজে তাঁর পাশে রয়েছি। চেন্নাই ও তামিলনাড়ুতে দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্তদের প্রতি আমার সহমর্মিতা। অন্ধ্রপ্রদেশের ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছি আমরা।”

উল্লেখ্য, ৩ ডিসেম্বর থেকে পরদিন মধ্যরাত পর্যন্ত তামিলনাডুর বেশিরভাগ জেলাই তছনছ হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে। মৃত্যু হয়েছে ১৭ জনের। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার স্থলভাগে আছড়ে পড়ার পর শক্তি খুইয়েছে ঘূর্ণিঝড়টি। আপাতত সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে মধ্য উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে। আগামী ৬ ঘণ্টায় আরও শক্তি কমার পর এটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ৬ ঘণ্টায় কেবল সুস্পষ্ট নিম্নচাপ হিসাবেই অবস্থান করবে মিগজাউম। এদিকে এই দুর্যোগে ৫ হাজার ৬০ কোটির আর্থিক সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। চিঠিতে রাজ্যের ক্ষয়ক্ষতি পর্যালোচনার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...