Saturday, March 14, 2026

লক্ষ্মী এলো ঘরে – চোখে জল আসবে সেই বরণ দেখলে

Date:

Share post:

সকাল থেকে বিরাট তোড়জোড় – ফুল, বেলুন, মালা। সাজলো গোটা অ্যাম্বুল্যান্স (Ambulance)। বাড়িতে যে লক্ষ্মী আসছে, উৎসাহে উত্তেজনায় যেন চোখে জল নাসিরুলের। কে বলবে এটা সেই দেশ যেখানে কন্যা সন্তানকে দুর্ভাগ্য বলে ভাবা হয়! কন্যাসন্তানদের রক্ষা করার জন্য সরকারকে আলাদা করে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প বানাতে হয়! আর যেখানেই সেসব হোক এই বাংলায় যে মেয়েরা কতটা সুরক্ষিত আর সৌভাগ্যের প্রতীক তা আবার প্রমাণ করে দিল বীরভূমের (Birbhum) লাভপুরের (Lavpur) বাসিন্দা নাসিরুল ইসলাম।

গত ৩ ডিসেম্বর কন্যা সন্তানের জন্ম দেয় নাসিরুলের স্ত্রী সাবিয়া খাতুন। এটাই তাদের প্রথম সন্তান। এর আগে পরিবারের বড় ভাই কবিরুলের দুই ছেলে এক মেয়ে। মাঝের দাদার এক ছেলে এক মেয়ে। তারপরেও কন্যাসন্তান হওয়া নিয়ে যেন আলাদা ভাবনাই নেই নাসিরুল বা তার পরিবারের। তাঁর কথায়, “চেয়েছিলাম যে আসছে সে যেন সুস্থ থাকে। সেই স্বপ্ন পূরণ হয়েছে। মেয়েরা হল মা লক্ষ্মী। লক্ষ্মীকে বরণ করে ঘরে নিয়ে এসেছি। মেয়েরা সব দিকে এগিয়ে চলেছে। সরকার (State Government) তাদের জন্য এত কিছু করছে। তার পরেও মেয়েদের অবহেলা করাটা অন্যায়।” গ্রাম বাংলার বেসরকারি সংস্থায় কর্মরত এই যুবক শুধুমাত্র সন্তানের পিতা হওয়ার আনন্দেই ডগমগ। লিঙ্গ বিচার যে বাবার সাজে না, তাও যেন দেখিয়ে দিল নাসিরুল।

তবে সদ্যোজাতকে ঘরে নিয়ে যেতে বাবার এই উৎসাহ দেখে সবথেকে নিশ্চিন্ত সাবিয়ার পরিবার। শ্বশুর মোস্তফা আহমেদ শেখের কথায়, এটাই তাঁদের মেয়ের প্রথম সন্তান। প্রথম সন্তান মেয়ে হওয়ায় খানিকটা আশঙ্কা তাঁদের ছিল। আদৌ কী শ্বশুরবাড়ি মেনে নেবে? কিন্তু জামাই নাসিরুলের আনন্দ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তাঁরাও। ইতিমধ্যেই সদ্যোজাতর নাম রাখা হয়েছে হেযা মেহের (Meher), যার অর্থ অমূল্য এবং দয়ালু।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...